Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নকলের দায়ে হার্ভার্ডের ৬০ শিক্ষার্থী বহিষ্কৃত

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: February 2, 2013 | 4:43 PM

 ডেস্ক: চূড়ান্ত পরীক্ষাতে নকলের দাযে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ জনের বেশি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিবিসি জানিয়েছে নকলের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত চলাকালে তাদের ওপর প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন হার্ভার্ড কলা ও বিজ্ঞান অনুষদের ডিন মাইকেল স্মিথ। বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি বিষয়ে একটি স্নাতক কোর্সের সমাপনী পরীক্ষায় এ ঘটনা ঘটে বলে শনিবার রিপোর্টে জানা গেছে। মাইকেল স্মিথ ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীদের জানিয়েছেন, তদন্তের অধীনে থাকা ১২৫ জনের বেশি শিক্ষার্থীর বেশির ভাগকেই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যরা বহিষ্কৃত হয়েছে। সংশ্লিষ্ট ওই কোর্সটির অধীনে বাড়িতে বসে শিক্ষার্থীদের দেয়া একটি পরীক্ষার প্রায় সবগুলো খাতায় অভিন্ন উত্তর পান পরীক্ষক। এর পরপরই ওই কোর্সটিতে অংশ নেওয়া ২৭৯ শিক্ষার্থীর প্রায় সবার খাতা পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের কয়েকজনও রয়েছেন। এদের মধ্যে অন্তত দুজনকে তাদের দল থেকেও বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ওয়েবসাইটে বলা হয়েছে সাময়িক বহিষ্কারের বিষয়টি সাধারণ  দুই থেকে চার সেমিস্টার পর্যন্ত কার্যকর করা হয়ে থাকে। এরপর শিক্ষার্থী আবার বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারেন। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV