Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

দশ বছরে পা দিল ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: February 4, 2013 | 6:15 PM

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ১০ বছরে পা দিল। ২০০৪ সালে ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় জনপ্রিয় এ সাইটটির। ছবি শেয়ার করা, বন্ধুত্ব করাসহ নানা ধরনের কাজে বর্তমানে জনপ্রিয় ফেসবুক। ২০০৩ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ফেসম্যাশ নামে প্রথম একটি সাইট চালু করেন মার্ক জাকারবার্গ। তখন ফেসবুকের এই প্রধান নির্বাহীর উদ্দেশ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে মেলবন্ধন সৃষ্টি করা। নিজেদের ভাবনা আর ছবি যাতে সবাই ভাগাভাগি করতে পারে, সে জন্যই এ সাইটের শুরুটা করেন তিনি। পরবর্তীকালে বন্ধু এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস ও ক্রিস হিউজেসের সহযোগিতায় ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেসবুক। শুরুতে দ্য ফেসবুক নাম থাকলেও ২০০৫ সালে এটি পরিবর্তন করে শুধু ফেসবুক করা হয়। দারুণ জনপ্রিয়তা পাওয়া সাইটটির বর্তমানে সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ব্যবহারকারীদের লাইকের সংখ্যা ১.১৩ ট্রিলিয়ন, আপলোড ছবির সংখ্য ২১৯ বিলিয়ন এবং ছবিসহ স্থান ট্যাগিংয়ের সংখ্যা ১৭ বিলিয়ন। আয়ের দিক দিয়েও দারুণভাবে এগিয়ে চলছে ফেসবুক। ফেসবুকের পর বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ সাইট চালু করলেও এখনো এককভাবে শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কম্পিউটারের পাশাপাশি মোবাইল, ট্যাবলেটেও বেড়েই চলছে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা। আর আয়ের বিষয়টিও তাই ভিন্ন ভিন্নভাবে আসছে। ফেসবুককে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে দক্ষ বাহিনী। যার নেতৃত্বে আছেন তরুণ বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ নিজেই। বিশ্বের বিভিন্ন ভাষায় ফেসবুক ব্যবহার করা যায়। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV