Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ফের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: February 5, 2013 | 7:10 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমাদের রাস্তায় যুদ্ধের অস্ত্রের কোনো স্থান নেই।’ সামরিক ধাঁচের ভারী আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণের পক্ষে নিজের যুক্তি তুলে ধরে তিনি এ কথা বলেন। সোমবার মিনেসোটায় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর সিএনএন ও জিনিউজ অনলাইন। গত বছরের ডিসেম্বরে কানেক্টিকাটের নিউটাউনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশু শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হওয়ার পর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের পক্ষপাতী ওবামা। তবে এর বিরোধিতা করছে প্রভাবশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন। রিপাবলিকান আইন প্রণেতারাও এর পক্ষে নন। এ অবস্থায় আইনের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করছেন ওবামা। মিনেসোটায় তিনি বলেন, ‘কোনো আইনই আমাদের শিশুদের পুরোপুরি নিরাপদ রাখতে পারবে না। তারপরও কোনো একটি পদক্ষেপের মাধ্যমে আমরা যদি অন্তত একটি জীবনও রক্ষা করতে পারি তবে তা করার জন্য আমাদের ওপর বাধ্যবাধকতা তৈরি হয়।’

মিনেসোটার মিনোপলিস পুলিশ বিভাগের বিশেষ কার্যক্রম কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে ওবামা বলেন, “সামরিক ধাঁচের অস্ত্র নিষিদ্ধকরণ ও আগ্নেয়াস্ত্র ক্রেতার ইতিহাস পর্যালোচনার ‘স্বাভাবিক বোধসম্পন্ন’ পদক্ষেপগুলোর বিষয়ে আমেরিকানদের মধ্যে ঐকমত্য রয়েছে।” সামরিক ধাঁচের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধকরণ ও ম্যাগাজিনের ধারণক্ষমতা ১০ রাউন্ড গুলিতে সীমাবদ্ধ করার বিষয়ে আইন পরিষদ কংগ্রেসে ভোটাভুটি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে আগেও এ ধরনের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা ছিল, যার মেয়াদ ২০০৪ সালে শেষ হয়। ওবামা ওই আইন পুনর্বহাল করতে চাচ্ছেন।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV