Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জমকালো অভিষেকের পর কি ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ সোসাইটি?

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: February 6, 2013 | 2:01 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : স্মরণকালের জাকজমকপূর্ণ বিজয় উৎসব আর নব নির্বাচিত কর্মকর্তাদের জমকালো অভিষেকের পর কি ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ সোসাইটি ইন্ক। গতানুগতিক গন্তব্যের দিকেই কি ধাবিত হচ্ছে ঐতিহ্যবাহি এ সংগঠনটি। নিউইয়র্কে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠনটিকে ঘিরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশী কমিউনিটিতে। নাম প্রকাশে অনিচ্ছুক সোসাইটির কয়েকজন সদস্য এমনই মন্তব্য করেন।
বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা অবশ্য বলছেন, দায়িত্ব গ্রহণের মাত্র ক’দিনের মাথায় এ প্রশ্ন তোলা কতটুকু যুক্তিযুক্ত। তারা বলছেন, গত ২৩ ডিসেম্বর শপথ নেয়ার পর সপ্তাহ দু’য়েক আগে কেবল বিদায়ী কমিটি থেকে দায়িত্বভার বুঝে নিয়েছে বর্তমান কমিটি। এ সময়ের মধ্য দিয়ে আবার বয়ে গেছে ইতিহাসের প্রচন্ডতম শীত-ঠান্ডা আর বৈরী আবহাওয়া। তাতেও বসে নেই নয়া কমিটি। দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে নির্বাচনী ওয়াদা এবং বাংলাদেশ কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয় কে সামনে নিয়ে। শুধু তাই নয় বর্তমান কমিটি এমন কিছু করার পরিকল্পনাও আটছে যা সোসাইটির জন্য ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ সোসাইটিকে গণমুখি করার পাশাপাশি মূলধারামুখি করারও নিরবছিন্ন কর্মসূচি নিয়ে এগুচেছ তারা।
বাংলা পত্রিকার সাথে বাংলাদেশ সোসাইটির বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড নিয়ে কথা বলেন সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পদক আবদুর রহিম হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা।
তারা বলেন, বর্তমান কমিটি বিদায়ী কমিটির কল্যানমুখি কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবে অগ্রাধিকার ভিত্তিতে। তারা বলেন, বর্তমান কমিটি বিদায়ী কমিটির উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি শহীদ মিনার স্থাপন, জব ব্যাংক সহ ৭ টি প্রতিশ্রুতি দিয়ে সোসাইটির সেবা করার সুযোগ পায়। দায়িত্ব নেয়ার পরপরই সোসাইটি ভবণ সংস্কারে হাত দিয়েছে বর্তমান কমিটি। পুরোদমে এগিয়ে চলছে একটি সমৃদ্ধ লাইব্রেরী গড়ার কাজও। আগামী ১০ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বাংলাদেশ সোসাইটির নতুন লাইব্রেরীটি। পাশাপাশি নিজস্ব ভবণে সংস্কারের মাধ্যমে এগিয়ে চলছে নিজস্ব ভবণে ১৫০ আসনের হল বানানোর কাজটিও। হলের কাজটি সম্পন্ন হলে নিজস্ব অনুষ্ঠানাদি ছাড়াও হলরুম ভাড়া দিয়ে সোসাইটির নিজস্ব একটি আয়েরও সংস্থান হবে এর মাধ্যমে।
সোসাইটির কর্মকর্তারা জানান, তারা এখন সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়টিকে। প্রবাসের সকল আঞ্চলিক সংগঠনকে নিয়ে সম্মিলিতভাবে উদযাপন করা হবে উডসাইডের কুইন্স প্যালেসে বাঙালী জাতির মহান এ দিবসটি। এজন্য একুশের ওপর লেখাও আহ্বান করা হয়েছে ইতোমধ্যে। তারা জানান, শপথ গ্রহণের পর গত ১৩ জানুয়ারী সোসাইটি একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক আড্ডারও আয়োজন করতে সক্ষম হয়েছে নিজস্ব ভবণে। চলতি মাসে আয়োজন করা হবে ইমিগ্রেশন সংক্রান্ত সেমিনারের। এধরনের সেমিনার চলবে প্রতি মাসেই। নতুন আসা ইমিগ্রেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় স্থান পাবে এসব সেমিনারে। নতুন আসা ইমিগ্রেন্টদের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ইমিগ্রেশন সম্পর্কিত সহযোগিতা, কর্মসংস্থানে সহায়তা, ছাত্র-ছাত্রীদের হোম ওয়ার্কে সাহায্য করা, কলেজগামী ছাত্র-ছাত্রীদের কমিউনিটি সার্ভিস সার্টিফিকেট প্রদান, হতাশাগ্রস্ত ও পারিবারিক কলহে ক্ষতিগ্রস্তদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা, আইনী সহায়তা সহ কমিউনিটি বান্ধব সময়োপযোগি নানা কর্মসূচিও রয়েছে তাদের কর্ম পরিকল্পনায়। কর্মসংস্থানের বিষয়ে ব্যবসায়ী সংগঠনের সাথে যোগাযোগ করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২১ উদযাপনের পর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ সোসাইটি। বিদায়ী কমিটির প্রতিষ্ঠা করা বাংলা স্কুল চালিয়ে যাবার পাশাপাশি ব্রঙ্কসে একটি স্কুল খোলারও চেষ্টা চলছে। কমিউনিটির কল্যাণে দেয়া সকল সেবাই সম্পূর্ন ফ্রি।
কর্মকর্তারা জানান, এবার বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা দিবস স্টেট অব নিউইয়র্ক সিটি পালন করবে বাংলাদেশ ডে হিসেবে। ১৯ মার্চ যথাযোগ্য মর্যাদায় স্টেট ক্যাপিটাল আলবানিতে সিনেট চেম্বার ও এসেম্বলী চেম্বারে দিবসটি পালিত হবে। ২৮ মার্চ স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ও এসেম্বলীম্যান লুইস সেপুলভেদার পক্ষ থেকে বাংলাদেশ ডে উপলক্ষে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। এলক্ষে গঠিত আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বাংলদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদকে।
সোসাইটির কর্মকর্তারা বলেন, সময় এসেছে বাংলাদেশকে মূলধারায় নিয়ে যাবার। সে লক্ষকে সামনে নিয়ে  প্রবাসীদের কন্ঠস্বর হিসেবে ভ’মিকা রাখার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ সোসাইটি। ইমিগ্র্যান্টদের বিভিন্ন দাবি দাওয়া সহ নিউইয়র্কে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহ সহ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে কাজ করে যাবে বাংলাদেশ সোসাইটি।
তারা বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে হলে বাংলাদেশী আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। মূলধারায় সম্পৃক্ত না হলে অধিকার আদায় সম্ভব নয়।
তারা বলেন, আমাদের নুতন প্রজন্মকে আগামী দিনের কংগ্রেসম্যান, সিনেটর এমনকি প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য করে তুলতে হবে। আমরা সে লক্ষে সেতু হয়ে কাজ করে যাব।
কর্মকর্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে হবে মূলধারার নেতৃত্বের কাছে। ইমিগ্র্যান্টদের বিভিন্ন দাবি দাওয়া সহ ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, হালাল খাবার সরবরাহের দাবিটি দীর্ঘ দিনের। ঈদের দিন পাবলিক স্কুলে ছুটির বিষয়টি নিশ্চিত করা সহ স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহের জন্য তারা জোর প্রচেষ্টা চালাবেন বলেও জানান। এজন্য নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের সমর্থন প্রয়োজন।
কর্মকর্তারা বলেন, ইতোমধ্যেই সোসাইটির পক্ষ থেকে মূলধারার সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও মূলধারার রাজনীতিকদের আমন্ত্রন জানানো হয়েছিল। মূলধারার বেশ ক’জন রাজনীতিক উপস্থিতও ছিলেন সে অনুষ্ঠানে।
কর্মকর্তারা বাংলাদেশ সোসাইটির মাধ্যমে কমিউনিটি ও দেশ সেবায় ভূমিকা রাখার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দি¦ প্যানেল জাহাঙ্গির-রহিম পরিষদকে পরাজিত করে নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কামাল-রহিম পরিষদেও নির্বাচিত বর্তমান ক্ষমতাসীনরা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৩ ডিসেম্বর অভিষিক্ত হন বর্তমান কমিটি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV