Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বৃহত্তম মৌলিক সংখ্যা আবিষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: February 6, 2013 | 10:35 PM

সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আবিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ কার্টিস কুপার এক   কোটি ৭৪ লাখ ২৫ হাজার ১৭০ অঙ্কের সংখ্যাটি আবিষ্কার করেন। সর্বশেষ ২০০৮ সালে আবিষ্কৃত মৌলিক সংখ্যাটিতে এক কোটি ২৯ লাখ ৭৮ হাজার ১৮৯টি অঙ্ক রয়েছে।
মৌলিক সংখ্যা অনুসন্ধানে গ্রেট ইন্টারনেট মার্সেন প্রাইম সার্চ (জিআইএমপিএস) নামের শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কের সাহায্য নিয়েছেন কুপার। তিনি এ নিয়ে তিনটি মৌলিক সংখ্যা আবিষ্কার করলেন। নতুন সংখ্যাটি ৪৮তম বিরল শ্রেণীর মৌলিক সংখ্যা (মার্সেন প্রাইম)। অন্যান্য কম্পিউটার দিয়ে সংখ্যাটির মৌলিকত্ব যাচাই করা হয়েছে। এই আবিষ্কারের ফলে তিন হাজার মার্কিন ডলারের জিআইএমপিএস পুরস্কার পাবেন কুপার।
তিন লাখ ৬০ হাজার প্রসেসরের সমন্বয়ে জিআইএমপিএস প্রতি সেকেন্ডে ১৫০ লাখ কোটি (ট্রিলিয়ন) হিসাব করতে পারে। জিআইএমপিএসের নির্মাতা ও মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জর্জ ওল্টম্যান বলেন, নতুন কিছু আবিষ্কার সব সময়ই উপভোগ্য। এটি অনেকটা মাউন্ট এভারেস্টে আরোহণের মতো। লাইভসায়েন্স।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV