Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মহাজোটে নেই জাতীয় পার্টি: নিউইয়র্কে হুসেইন মুহম্মদ এরশাদ

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: February 7, 2013 | 9:06 AM

জাতীয় পার্টি আর মহাজোটে নেই বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি আর মহাজোটে নেই। আমরা একা নির্বাচন করব। আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই।’ যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন এরশাদ। ওয়াশিংটন আসার পথে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি। জন এফ কেনেডি বিমানবন্দরে এরশাদ বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বতন্ত্র করার মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব।’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেমন জোট আছে, ঠিক তেমনি প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বেও নির্বাচনী জোট হতে পারে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। এ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এ নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তবে এসব এখনো আলোচনার পর্যায়ে আছে। কোনো রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে আমরা মুখ খুলব না।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন এরশাদ। ওয়াশিংটনে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, পিটার কিং, ইভেক ক্লার্ক, এনডিআইসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনপ্রণেতা ও সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV