Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কিডনি সমস্যায় হারাতে পারেন শ্রবণশক্তি!

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: October 4, 2010 | 7:57 PM

রয়টার্স: মাঝারি ধরনের কিডনি রোগে আক্রান্ত বয়স্কদের শ্রবণশক্তি কমে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ৫০ বছর বয়সী বা তার চেয়ে বয়স্কদের মধ্যে যারা মাঝারি মাত্রায় কিডনি সমস্যায় আক্রান্ত তাদের ৫৪ শতাংশের কানে শোনার ক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা রয়েছে।
আর এদের মধ্যে ৩০ শতাংশ কানে প্রায় কিছুই শোনেন না বললেই চলে।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন ডেফনেস অ্যান্ড আদার কমিউনিকেশন ডিসঅর্ডার’ পরিচালিত ওই গবেষণায় আরও বলা হয়েছে, এ সংখ্যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের ১৮ শতাংশই কানে কম শুনছেন।
যুক্তরাষ্ট্রে প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণবয়স্ক মানুষ কিডনি সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে ৭৫ লাখ মানুষের কিডনি সমস্যা মাঝারি মাত্রার।
গবেষকরা মনে করেন, কিডনি সমস্যার সঙ্গে শ্রবণশক্তি কমে যাওয়ার একটি যোগসূত্র রয়েছে। এ ব্যাপারে কিডনি রোগীদের সচেতন হওয়া প্রয়োজন।
আমেরিকান জার্নাল অন কিডনি ডিজিজেসে নতুন এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV