উন্নয়নশীল দেশে যক্ষ্মার নকল ওষুধের ছড়াছড়ি
আফ্রিকা ও এশিয়ার কয়েকটি উন্নয়নশীল দেশে যক্ষ্মা রোগের নকল ও নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়েছে। এতে যক্ষ্মার চিকিৎসাপ্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব টিউবারকিউলোসিস অ্যান্ড লাং ডিজিজেজ’ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গবেষকদলের সদস্যরা ১৭টি দেশের ১৯টি শহরের স্থানীয় জনগণকে ব্যক্তিমালিকানাধীন ওষুধের দোকান থেকে ‘আইসোনিয়াজিড’ ও ‘রিফামপিসিন’ নামের যক্ষ্মার দুটি অ্যান্টিবায়োটিক কিনতে বলেন। পরে ওই নমুনাগুলোকে ‘ক্রোমাটোগ্রাফি’ নামের একটি পদ্ধতিতে পরীক্ষা করা হয়। এ পদ্ধতিতে ওই অ্যান্টিবায়োটিকের মধ্যে যক্ষ্মা প্রতিরোধের উপাদান কী পরিমাণ ছিল, তা শনাক্ত করা যায়। এ ছাড়া নমুনাগুলো আধা ঘণ্টার মধ্যে শরীরের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে পানিতে মিশে যায় কি না, তা-ও পরীক্ষা করে দেখা হয়েছে। এতে দেখা গেছে, ৭১৩টি নমুনার মধ্যে ৯ দশমিক ১ শতাংশ প্রাথমিক মাননিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ নমুনাগুলোর মধ্যে অর্ধেকের বেশির মধ্যেই কার্যকর উপাদান ছিল একদম শূন্য, যা ‘যক্ষ্মাপ্রতিরোধী জীবাণুগুলোর বিস্তারে সাহায্য করবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা হয়, চিকিৎসার মাধ্যমে ওই ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি ধ্বংস করতে না পারলে অথবা আক্রান্ত ব্যক্তি যদি মাত্রা অনুযায়ী ওষুধ না খায়, তবে যক্ষ্মাপ্রতিরোধী জীবাণুগুলোর বিস্তার ঘটার আশঙ্কা থাকে। নমুনাগুলো চীন, ভারত, ব্রাজিল, অ্যাঙ্গোলা, কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, রাশিয়া, রুয়ান্ডা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়ার বিভিন্ন শহরের ওষুধের দোকান থেকে সংগ্রহ করা হয়েছিল। ব্যর্থ নমুনাগুলোর মধ্যে ১৬ দশমিক ৬ শতাংশ আফ্রিকার, ১০ দশমিক ১ শতাংশ ভারতের ও ৩ দশমিক ৯ শতাংশ ব্রাজিল, চীন, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ার। ওই প্রতিবেদনে বলা হয়, এসব নকল ওষুধ বৈধ এবং ভুয়া কোম্পানি তৈরি করে থাকে। এএফপি।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








