যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের পূর্বাভাসে ১৭০০ ফ্লাইট বাতিল
ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে তুষারঝড়ের পূর্বাভাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলিয়ে মোট ১ হাজার ৭ শ’য়েরও বেশি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স সর্বোচ্চ ৯০০টি ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড এলাকায় আজ প্রচণ্ড তুষারঝড়ের কারণে ২ ফুট পর্যন্ত বরফ জমতে পারে। এদিকে নিউ ইয়র্ক সিটিতে ১ ফুট পর্যন্ত বরফ জমতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। নিওয়ার্ক লিবার্টি, বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল ও লাগুয়ারদিয়া বিমানবন্দরে সবচেয়ে বেশি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। অ্যামেরিকান এয়ারলাইন্স গতকাল বাতিল করেছে ৫০টি ফ্লাইট। আজ আরও ৫০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শিকাগোতে বাতিল হয়েছে ৮৫টি ফ্লাইট।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests