Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দাম্পত্য রক্ষায় ২১ মিনিট

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: February 8, 2013 | 7:05 AM

দাম্পত্য সম্পর্কে পরিতৃপ্তি অটুট রাখা কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বা সুখের মতোই দাম্পত্যেও ভাটা পড়তে পারে। পারস্পরিক সম্পর্কের ওপর নিয়মিত লেখার মধ্য দিয়ে দম্পতিরা নিজেদের মধ্যে স্থায়ী সম্প্রীতি স্থাপন করতে পারেন। মার্কিন গবেষকেরা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এলি ফিংকেল বলেন, স্বামী-স্ত্রী যদি পরস্পরকে নিয়ে সাত মিনিট করে বছরে মাত্র তিনবার সংক্ষেপে কিছু লেখেন, তাহলে তাঁদের মধ্যে ভাঙনের আশঙ্কা কমে। এ কাজে তাঁদের মোট সময় ব্যয় হবে বছরে মাত্র ২১ মিনিট। এই কৌশল অবলম্বন করলে ঝগড়া-বিবাদেও তাঁদের সম্পর্ক ছিন্ন হবে না। এই কৌশল তাৎক্ষণিক বা জাদুকরি ফলাফল হয়তো এনে দেবে না। তবে দাম্পত্যে অল্প সময়ের মধ্যে ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলবে। গবেষণায় ১২০ জোড়া নারী-পুরুষ অংশ নেন। তাঁদের অর্ধেকে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে পরিতৃপ্তি, ভালোবাসা, অন্তরঙ্গতা, বিশ্বাস ও কামনার কথা প্রতি চার মাস অন্তর লেখেন। এ ছাড়া তাঁরা পারস্পরিক মতবিরোধের একটি বিষয় নিয়েও লেখেন। ওই যুগলদের বাকি অর্ধেক পরস্পরকে নিয়ে কোনো কিছু লেখা থেকে বিরত থাকেন। গবেষণার ফলাফলে দেখা যায়, প্রথম দলের যুগলদের মধ্যে মতবিরোধ দূর হয়েছে এবং পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হয়েছে। অপরদিকে, দ্বিতীয় দলের যুগলদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। দাম্পত্য রক্ষার কৌশলসংক্রান্ত গবেষণাটি সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হবে। নর্থ ওয়েস্টার্ন ডট এডু।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV