আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান
মমিন মজুমদার, নিউইর্য়ক : যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে বসবাসকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায়কে প্রত্যাখ্যান করে বলেছেন, শোনা সাক্ষীর এই প্রহসনের রায় জাতি মানে না। অপরদিকে চট্রগ্রাম ও বগুড়ায় শিবির কর্মী হত্যাকারী পুলিশ ছাত্র-যুবলীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারকে হুশিয়ার উচ্চারণ করে বলেন, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেয়ার জন্য মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ বিচারের নামে প্রখ্যাত আলেম ও ইসলামী আন্দোলনের নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে সরকার। সরকারের এই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কখনো বাস্তবায়িত হবেনা। তারা বলেন, সরকারের জানা উচিত ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। জনগণ আন্দোলন করে জাতীয় নেতৃবৃন্দ ও দেশের র্শীষ স্থানীয় আলেম মাওলানা নিজামী, সাঈদীকে মুক্ত করে আনবে। বিবৃতিতে তারা বলেন, যুদ্ধাপরাধ মামলায় ‘বিতর্কিত ট্রাইব্যুনাল’ আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড ও মাওলানা আবুল কালাম আযাদের ফাঁসির রায় দিয়েছে বলে মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের সবক’টি প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যম। বিশ্বের বৃহত্তম সম্প্রচার মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স, এএফপি, এপি, আল জাজিরা, টেলিগ্রাফ, দ্যা গার্ডিয়ান ও হিন্দুস্থান টাইমসসহ আরো অনেক গুলো মিডিয়া এ ট্রাইব্যুনালকে ‘বিতর্কিত ট্রাইব্যুনাল’ বলে মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করেছে। এতেই প্রমানিত হয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলার রায় দিয়েছে।
চট্রগ্রাম ও বগুড়ায় শিবির কর্মীদের হত্যাকারী পুলিশ, ছাত্র-যুবলীগের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানিয়ে বলেন, দেশে ইসলামী সংগঠন গুলোকে নির্মূল করতেই সরকার ঘোষণা দিয়ে দলীয় ক্যাডার আর পুলিশবাহিনীকে মাঠে নামিয়েছে । হত্যা করে, হুমকি-ধামকি, হামলা-মামলা আর গ্রেফতার নির্যাতন চালিয়ে ইসলামী সংগঠনকে নিশ্চিহ্ন করা যায় না। ইতিহাস এর সাক্ষী। নির্যাতন করে ইসলামী সংগঠনকে শেষ করে দেয়ার সরকার যে স্বপ্ন দেখেছেন তা সর্ম্পুন ভুল ধারনা । এই স্বপ্ন কখনও পূরণ হবে না । জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে রাষ্ট্রীয় মতায় টিকে থাকা যাবে না। বিবৃতিতে অনতিবিলম্বে বির্তকিত ট্রাইব্যুনাল বন্ধ করে জাতীয় নেতৃবৃন্দের মুক্তি এবং শিবির কর্মীদের হত্যাকারীদের বিচার দাবী করেন। বিবৃতিকারী ছাত্রনেতারা হলেন, আব্দুল্লাহ আল আরিফ, আলম চৌধুরী, রশিদ আহমেদ, এমদাদ উল্লাহ, নঈমুদ্দিন, জহিরুল কাইয়ুম, আবু আহমেদ ওবায়দা, সাইফুল ইসলাম, মাসুদ করীম, আব্দুল মুহিত,ফখরুল ইসলাম, শহীদুল ইসলাম, আবুল হাশেম. রাশেদুজ্জাম, আব্দুল কাইয়ূম, আরাফাত রহমান, আব্দুর জব্বার, আব্দুল হাসিব,আনোয়ারুল ইসলাম, শাফায়েত হোসেন, সালাহ উদ্দিন, যাকারিয়া,মোশাররফ হোসেন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুল করীম,জয়নাল আবেদীন, আবুল কালামসহ শতাধিক নেতাকর্মী।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests