কাদের মোল্লার ফাঁসির দাবীতে নিউইয়র্কে বিশেষ অনুষ্ঠান রোববার
আকবর হায়দার কিরন, নিউইর্য়ক : নিউ ইয়র্ক প্রবাসী বাঙালি সমাজ কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবীতে তাদের বিক্ষুব্ধ প্রতিবাদ জানাতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে । ১০ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে বাঙালি অধ্যুষিত জাকসন হাইটস-এর সেভেন্টিয়েথ স্ট্রিট সংলগ্ন ডাইভারসিটি প্লাজায় । রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের নানান পেশার ও মতামতের প্রবাসীরা বিপুল সংখ্যায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কোন দলীয় রাজনৈতিক ব্যানার ও বক্তব্য থাকবে না বলে উদ্যোক্তারা জানিয়েছেন । শাহবাগ স্কোয়ারে স্বতোঃস্ফুর্ত সাধারণ তরুণ প্রজন্ম যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন, নিউ ইয়র্কের ক্ষেত্রেও তেমনি তরুণ প্রজন্ম ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে ঢাকার শাহবাগ স্কোয়ারে আয়োজিত ঐতিহাসিক গণজমায়েতের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট জীবনমুখী সঙ্গীতশিল্পী প্রীতম টেলিফোনে নিউ ইয়র্কের অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি বলেন, নিউ ইয়র্কের অনুষ্ঠান শাহবাগের মূল সাউন্ড সিস্টেমে সম্প্রচারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে নিউ ইয়র্কের নেতৃস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠকরা আগামী রবিবারের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








