Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

গ্রাউন্ড জিরোর ইসলামিক কেন্দ্রের প্রস্তাবিত নকশা উন্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: October 4, 2010 | 8:04 PM

এএফপি: ভবনের শীর্ষ তলার অভিজাত বারান্দা। ওই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা। সাদা বিমের মধ্যে বসানো অসম আকৃতির কাচের জানালা দিয়ে সূর্যের আলো পথটিতে ঠিকরে পড়ছে। দেখলে মনে হয় মুসলিম ঐতিহ্যের নিদর্শনের ছোঁয়া লেগে আছে স্থাপনাটিতে।
নিউইয়র্কে ৯/১১’র সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংসের স্থানে নির্মাণাধীন স্মৃতিসৌধের কাল্পনিক চিত্র এটি। গত সপ্তাহে স্থপতিরা প্রথমবারের মতো এক কমিউনিটি বৈঠকে ‘পার্ক ৫১’ নামের এ কেন্দ্রের নকশা তুলে ধরেন।
নকশায় জাফরি কাটের সাদা তারা দেয়া হয়েছে। মুসলিম স্থাপত্যশৈলীর মতো প্রতিধ্বনি ও মধ্যপ্রাচ্যের মতো শোভাবর্ধক টালি ব্যবহার করা হয়েছে।
এক সাক্ষাত্কারে প্রকল্প পরিচালক শরীফ আল-গামাল জানান, নকশায় মুসলিম ঐতিহ্য ফুটিয়ে তোলার সঙ্গে আধুনিক উপাদান ও কাচ ব্যবহার করা হয়েছে। আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ এ কাচ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি অনুভূতি তৈরি করবে।
তবে পরিকল্পনাকারীরা এখনও কাজ শুরুর প্রয়োজনীয় ১৪ কোটি ডলারের তহবিল জোগাড়ের কাজ শুরু করেননি।
চলতি বছরের প্রথমে এর একটি ইমেজ প্রকাশ হলেও এবারই প্রথম কেন্দ্রটির বিস্তারিত নকশা তুলে ধরা হলো। যেখানে ১৫ তলা এ ভবনে রেস্তোরাঁ, নাট্যশালা, দিবাযত্ন কেন্দ্র, ব্যায়ামাগার ও পুল রয়েছে।
একইসঙ্গে এখানে ৯/১১’র স্মৃতিসৌধ ও বিশ্বাসী বা অবিশ্বাসী সকলের প্রার্থনা বা ধ্যানের জন্য উন্মুক্ত স্থান রাখা হবে বলে গামাল জানান। তবে মুসলমানদের প্রার্থনা ঘরটি ভবনের ভূগর্ভস্থ অংশে রাখা হবে। মসজিদ থেকে এটিকে পৃথক করার জন্য এর নাম দেয়া হয়েছে মুসাল্লা।
তবে মুসলমানদের প্রার্থনা ঘরকে মসজিদ বলা হয় বলে গ্রাউন্ড জিরোতে এ ধরনের একটি প্রার্থনা ঘর যথাযথ নয় বলে অনেকে এর বিরোধিতাও করেন।
ট্যাগ:
Situs Streaming JAV