যুক্তরাষ্ট্রের আদালতে অপরাধ স্বীকার বাংলাদেশি নাফিসের
ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার বিষয়ে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আটক বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান ওরফে নাফিস। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সন্ত্রাসী হামলার পরিকল্পনার ঘটনায় একাই জড়িত ছিলেন বলেও জানান ২১ বছর বয়সী নাফিস। বিবিসি বাংলার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩০ মে নাফিসের মামলার রায়ের তারিখ ধার্য করেছেন আদালত। তাঁর ৩০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালতকে নাফিস বলেন, ‘ম্যানহাটনের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবনে আমি হামলার পরিকল্পনা করেছিলাম। একটি সহিংস জিহাদ করাই ছিল আমার পরিকল্পনা।’ নিজের কৃতকর্মের জন্য আদালতে ক্ষমা চান নাফিস। আদালতে তিনি বলেন, ‘আমি আর সহিংস জিহাদ সমর্থন করি না। এই কাজে সংশ্লিষ্টতার জন্য আমি গভীর ও আন্তরিকভাবে অনুতপ্ত।’ গত বছরের জানুয়ারিতে ছাত্র ভিসায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যান নাফিস। গত বছরের ১৭ অক্টোবর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সাজানো সন্ত্রাসী ঘটনার মাধ্যমে ফাঁদে ফেলে (স্টিং অপারেশন) তাঁকে গ্রেপ্তার করে। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ম্যানহাটনের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকে হামলার পরিকল্পনা এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে নাফিসের বিরুদ্ধে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests