Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২৬০০ ফ্লাইট বাতিল তুষারঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: February 8, 2013 | 6:02 PM

 ডেস্ক: ভয়ানক তুষারঝড়ের পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ২৬শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারঝড় পর্যায়ক্রমে সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটির পাশ বেয়ে বোস্টনসহ অন্যান্য রাজ্যে ২ ফুট পর্যন্ত উচ্চতার তুষারঝড় বয়ে যেতে পারে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, এটি দেশটির ইতিহাসে স্মরণকালের অন্যতম তুষার ঝড়ের রেকর্ড হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দেয়া হয়েছে। ফলে বোস্টন ও রোডআইল্যান্ডসহ বিভিন্ন রাজ্যের স্কুল-কলেজ শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস ভিত্তিক ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালান ডানহাম বলেন, এসব অঞ্চলের মানুষের শরীরে বরফের আস্তর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওইসব অঞ্চলের মানুষ খাদ্যদ্রব্যসহ জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র স্টক করতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে তুষারপাত শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে শুক্রবার রাত ও শনিবারে প্রবল বেগে তুষার হতে পারে। একইসঙ্গে ৬৫ মিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ও উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ১৪ ইঞ্চি পর্যন্ত বরফ জমে যেতে পারে। ফলে যে কোন ধরনের সমস্যা মোকাবিলায় প্রস্তুতি নেয় হয়েছে বলে জানিয়েছেন মেয়র মাইকেল ব্লুমবার্গ।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV