Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শাহবাগ সম্পর্কে এরশাদের কাছে জানতে চান ব্লেক :আদালতের রায়ে অনেকেরই প্রত্যাশার প্রতিফলন হয়নি, সেখানে তাদের আবেগের স্ফূরণ ঘটেছে -এরশাদ

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: February 9, 2013 | 5:40 PM

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, নির্বাচন পদ্ধতির বিষয়টি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণই এবিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন। এখানে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়ার কিছু নেই। তবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্যেমে বাংলাদেশ স্থিতিশীল গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এটাই আমাদের প্রত্যাশা। এবিষয়ে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুত রয়েছে। নিউজ ওয়ার্ল্ড

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবার্ট ব্লেকের অফিসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে এক একান্ত বৈঠকে তিনি একথা বলেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১ ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ ও রবার্ট ব্লেক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন বাবলুও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জিয়াউদ্দীন বাবলু বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বলেন, অত্যন্ত হƒদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান রবার্ট ব্লেকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। নির্বাচনে ইস্যুতে রবার্ট ব্লেক বলেছেন, আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। যুক্তরাষ্ট্র চায় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এমন পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যা গণতান্ত্রিক ধারাবাহিতকাকে আরো স্থিতিশীল ও মজবুত করবে। বাবলু বলেন, তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডসহ দেশের গার্মেন্ট শিল্পের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার বিষয় নিয়ে জানতে চেয়েছেন রবার্ট ব্লেক। আমরা বাংলাদেশের সীমাবদ্ধতা ও তা দূরীকরণের অঙ্গীকার এবং এক্ষেত্রে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেছি। ব্লেক বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক আমদানি বাংলাদেশের তুলনায় ব্যয়বহুল। এ অবস্থায় বাংলাদেশ শ্রমিক অধিকার ও কারখানার পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বাজার সৃষ্টি করতে পারে।

এ সময় জাপা চেয়ারম্যান এরশাদ যুক্তরাষ্ট্রে জেএসপি ও ডিউটি ফ্রি কোটায় বাংলাদেশি গার্মেন্টস রপ্তানিতে ওবামা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এরশাদ বলেন, ডিউটি ফ্রি কোটা নিশ্চিত হলে এটা শুধু গার্মেন্ট শিল্পের বিকাশই ঘটাবে না, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কোটি কোটি মানুষের জীবনমানেরও পরিবর্তন ঘটবে।

জানা গেছে, রবার্ট ব্লেক বাংলাদেশের শাহবাগ স্কয়ারে অনুষ্ঠিত ব্লগারদের সমাবেশ সম্পর্কে এরশাদের মতামত জানতে কৌতূহল প্রকাশ করেন। এ বিষয়ে এরশাদ বলেন, আদালতের রায়ে অনেকেরই প্রত্যাশার প্রতিফলন হয়নি। যার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের আবেগের স্ফূরণ ঘটেছে। আশা করছি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সহসাই এর পরিসমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV