Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ক্যাথলিক ধর্মগুরু পোপ বেনেডিক্ট পদত্যাগ করছেন

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: February 11, 2013 | 11:41 PM

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। দুর্বল স্বাস্থ্যের কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করবেন। পোপের এই ঘোষণা খুবই নজিরবিহীন ঘটনা। সর্বশেষ ১২৯৪ সালে স্বেচ্ছায় পোপের পদ থেকে পদত্যাগের ঘটনা ঘটে। ৮৫ বছর বয়স্ক জার্মান বংশোদ্ভূত পোপ বেনেডিক্ট গতকাল ঘোষণা করেন, তিনি শারীরিক ও মানিসকভাবে আর পোপের দায়িত্ব পালন করতে সক্ষম নন। তার এ ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছেন। রক্ষণশীল ক্যাথলিকদের কাছে তিনি ভীষণ জনপ্রিয়। তবে উদারপন্থীরা তাকে সন্দেহের চোখে দেখে থাকে। সমকামী বিয়ের বিরোধিতাসহ নানা ইস্যুতে তিনি উদারপন্থীদের বিরাগভাজন হন। গতকাল কার্ডিনালদের সঙ্গে বৈঠকে পোপ বলেন, ‘ঈশ্বরের সামনে নিজেকে প্রশ্ন করার পর আমার মনে হয়েছে আমার এই দায়িত্ব চালিয়ে যাওয়া ঠিক হবে না।’ ২০০৫ সালে ২৬৫তম পোপ হিসেবে দায়িত্ব নেন বেনেডিক্ট। বর্তমানে তিনি হাঁটু, পাছা ও গোড়ালিতে বাতের ব্যথায় ভুগছেন। সূত্র : গার্ডিয়ান ও রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV