Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গরুর জায়গায় ঘোড়ার মাংসে সয়লাব ইউরোপ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 12, 2013 | 12:04 AM

ডেস্ক : গরুর মাংসের নাম করে ঘোড়ার মাংস বিক্রি করা নিয়ে ইউরোপজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) ১১ দেশে ছড়িয়ে পড়েছে এ কেলেংকারি। ব্রিটেন, সুইডেন ও ফ্রান্সের খুচরা বিক্রেতারা ইতিমধ্যে দোকান থেকে গরুর মাংস ও মাংস দিয়ে তৈরি পণ্য সরিয়ে নিয়েছে। ফ্রান্সে এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। আগামীকাল বুধবার নাগাদ তদন্তের ফল পাওয়া যাবে। গতকাল সোমবার রাতে এ বিষয়ে ফ্রান্সের মাংস শিল্পের প্রতিনিধিদের সঙ্গে সরকারের বসার কথা ছিল। জানা গেছে, ফ্রান্সে তৈরি খাবারগুলো ইউরোপের খাদ্য সরবরাহ প্রক্রিয়ায় ঢুকে এ বিপত্তি বাধিয়েছে। সাইপ্রাস ও নেদারল্যান্ডসের মাধ্যমে রুমানিয়া থেকে মাংসগুলো সংগ্রহ করে ফ্রান্স। রুমানিয়াতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত রবিবার রুমানিয়ার প্রেসিডেন্ট ত্রেইয়ান বাসেসকু বলেন, রুমানিয়া থেকে সরবরাহ করা মাংসে ত্রুটি পাওয়া গেলে এর জন্য বহু বছর তাদের ভুগতে হবে। গতকাল রুমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে ইইউয়ের কৃষিবিষয়ক কমিশনারের সাক্ষাত করার কথা ছিল। ফ্রান্সের ক্রেতা স্বার্থবিষয়ক মন্ত্রী বেতোয়েত হ্যামোন বলেন, তারাও তদন্ত শুরু করেছেন। বুধবার নাগাদ ফল পাওয়া যাবে। যারা জেনেশুনে এ ধরনের খাদ্যপণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ফ্রান্স। কমিগেল নামের ফুড চেইনের প্রধান এরিক লেহাগ্রে জানান, সরবরাহকারীরা তাদের বোকা বানিয়েছে। এ সম্পর্কে তারা কিছুই জানতেন না। সরবরাহকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবেন তারা। ব্রিটেনে গত মাসে পরীক্ষা করে দেখা গেছে, প্রক্রিয়াজাত গরুর মাংস বলে যা বিক্রি হচ্ছে তার পুরোটাই আসলে ১০০ ঘোড়ার মাংস। তবে খাদ্যমন্ত্রী ওয়েন প্যাটরসন এখনই ইউরোপ থেকে খাদ্য আমদানি বন্ধ করতে রাজি নন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আতংক ছড়াবে। ব্রিটেনে ঘোড়ার মাংস নিষিদ্ধ বলে বিবেচিত হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোড়ায় রোগ প্রতিরধের জন্য এক ধরনের টিকা ব্যবহার করা হয়। যা মানুষের জন্য ক্ষতিকর। সূত্র : বিবিসি, এএফপি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV