মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণে কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন প্রেসিডেন্ট বারাক ওবামা।-ছবি: রয়টার্স |http://my.barackobama.com/
মধ্যবিত্ত নাগরিকদের জীবনমান উন্নয়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশের কোনো কর্মজীবী দারিদ্র্যের মধ্যে বাস করার কথা নয়। তাই মধ্যবিত্তের ন্যূনতম মজুরি ঘণ্টায় নয় মার্কিন ডলারে উন্নীত করা হবে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের যৌথ সভায় ‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণে কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ওবামা। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের স্পিকার জন বয়েনার স্টেট অব ইউনিয়নে প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত জানান। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ কংগ্রেসের যৌথ সভায় দীর্ঘ এক ঘণ্টা ভাষণ দেন ওবামা। এ সময় ফার্স্ট লেডি মিশেল ওবামা, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা কংগ্রেসে উপস্থিত ছিলেন। ভাষণে ওবামা প্রতিষ্ঠানে সরকারি অনুদান বৃদ্ধি, স্বচ্ছ জ্বালানি উৎপাদন ও রাষ্ট্রীয় ভর্তুকি যুক্তিসংগতভাবে হ্রাস করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি, আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন সেনাদের প্রত্যাহার এবং পারমাণবিক অস্ত্র হ্রাস করার ঘোষণা দেন। সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে দাবি করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এখন আরও শক্তিশালী। পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনসহ ভেঙে পড়া অভিবাসন পদ্ধতিতে পরিবর্তনের কথা তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণের জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদনে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ওবামা। বৃহত্তর পরিসরে উন্নয়নে বড় আকারের সরকার নয়, দক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সাম্প্রতিক স্কুলে হত্যাকাণ্ডের উল্লেখ করে ওবামা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। ওবামার স্টেট অব ইউনিয়ন ভাষণের পর রিপাবলিকান দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের সিনেটর মার্কো রুবিও। রুবিও বলেন, প্রেসিডেন্ট ওবামা পুরোনো ধারণা লালন করছেন। সরকারের আয়তন বড় করা, সরকারের ব্যয় বৃদ্ধি করার মধ্য দিয়ে মধ্যবিত্তের পরিবর্তন আসবে না। সরকারের লাগামহীন নীতির কারণে যুক্তরাষ্ট্রে এখনো সংকট চলছে দাবি করে রুবিও বলেন, সরকারের অনেক কর্মসূচিতে দাবি করা হয় যে মধ্যবিত্তের উপকার হচ্ছে। অথচ কার্যক্ষেত্রে দেখা যায়, এসব কর্মসূচি মধ্যবিত্তের ক্ষতি করে যাচ্ছে। ওবামার স্বাস্থ্যনীতির সমালোচনা করে মার্কো রুবিও বলেন, নতুন স্বাস্থ্যনীতির কারণে বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্য বিমা হারাতে যাচ্ছে। ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








