অ্যাকুরিয়ামে রোবট মাছ

অ্যাকুরিয়ামে যারা মাছ পুষতে পছন্দ করেন, কিন্তু খাবার-দাবার দিয়ে ঠিকমত দেখাশোনা করার মতো সময় ও উত্সাহ পান না, তাদের জন্য সুখবরই বটে। এখন অ্যাকুরিয়ামের জলেই সাঁতার কাটবে রোবট ফিস। ম্যাশেবল জানিয়েছে, টয় ফেয়ার ২০১৩-তে ৯.৯৯ ডলারের রোবট মাছটি এনেছে খেলনা নির্মাতা জুরু। জুরুর তৈরি রোবট মাছটি আকারে হাতের তালুর সমান। হাত ঘড়ির দু’টি ব্যাটারি দিয়েই চলে যান্ত্রিক মাছটি। কেনার সময় আরও দু’টি ব্যাটারি পাওয়া যাবে। আর অ্যাকুরিয়ামের জলে ছেড়ে দিলেই সাঁতার কাটতে শুরু করে দেবে মাছটি। কয়েক ফুট দূর থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে, মাছটি আসল নয় বরং যন্ত্রচালিত। আসল মাছের মতোই একেকবার একেক দিকে সাঁতার কাটবে মাছটি। আবার জল থেকে উঠিয়ে নিলেই থেমে যাবে ছটফটানি। হাঙ্গরের আদলে তৈরি প্রতিটি রোবট ফিসের দাম ৯.৯৯ ডলার, আর ১৯.৯৯ ডলারে সঙ্গে পাওয়া যাবে এর জন্য অ্যাকুরিয়ামও। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








