অনলাইন টিভি সার্ভিস চালু করবে ইন্টেল
ডেস্ক: কম্পিউটার চিপ প্রস্তুতকারী বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন এবার অনলাইন টিভি সার্ভিস চালুর পরিকল্পনা করছে। তাদের অনলাইন সম্প্রচারের তালিকায় থাকবে লাইভ অনুষ্ঠান ও দর্শক চাহিদার ভিত্তিতে অনুষ্ঠান প্রচার। সম্প্রতি বিভিন্ন মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় চিপ তৈরির ব্যবসা কিছুটা হলেও ফিকে হয়ে এসেছে। এমন পরিস্তিতিতে অনলাইন টেলিভিশনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মার্কেটে নাম লেখাবে ইন্টেল। অপেক্ষাকৃত ব্যয়বহুল এ ব্যবসায় সম্পূর্ণ নতুন ও অনভিজ্ঞ প্রতিষ্ঠানটি। এটাকে তাই বিরাট চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অ্যাপল, অ্যামাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টেক্কা দিয়ে তবেই ব্যবসায় টিকে থাকতে হবে ইন্টেলকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইন্টেল মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক এরিক হাগার্স বলছিলেন, ইন্টেল মিডিয়া প্রতিষ্ঠা করতে আমরা গত এক বছর ধরে কাজ করছি। ইন্টেলের এ পরিকল্পনা সফলতার মুখ দেখলে অ্যাপল, অ্যামাজন ও নেটফ্লিক্স যে ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে তার থেকে কয়েক ধাপ এগিয়ে সরাসরি অনুষ্ঠান ও চাহিদাভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করবে প্রতিষ্ঠানটি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK