Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মানুষের মনোভাব বোঝে কুকুর

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: February 13, 2013 | 9:11 PM

ডেস্ক: কুকুর প্রভুভক্ত। রাতে বাড়িতে চোর ঢুকলে বা মনিবের কোন বিপদ আঁচ করতে পারলে পোষা কুকুরটিই এগিয়ে আসে নিজের জীবন বাজি রেখে। মানুষের অকৃত্রিম বন্ধু এ প্রাণীটির রয়েছে আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য। নতুন গবেষণাই তেমনটিই প্রমাণিত হয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই কুকুর বিভিন্ন পরিস্থিতি বুঝতে পারে। মনিবের আবেগ ও মনোভাব তার নখদর্পণে বললেও ভুল হবে না। মানুষের সঙ্গে মানিয়ে চলার সহজাত প্রবণতা রয়েছে এ প্রাণীটির মধ্যে। সম্প্রতি ৮৪টি কুকুরের বোধশক্তির ওপর একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে এনিমেল কগনিশন ম্যাগাজিনে। গবেষণায় দেখা গেছে, যে খবারটি খেতে দেয়া হয়নি তা ঠিকই খুঁজে বের করবে কুকুর। সেই নিষিদ্ধ খাবারের প্রতি তার ঝোঁক হবে ৪ গুন। তার এ চৌর্যবৃত্তিটাও কিন্তু বেশ সূক্ষ্ম। সুযোগের অপেক্ষায় থাকবে সে। যেই ঘরের আলো নিভিয়ে মনিব কোন কাজে ব্যস্ত হয়ে পড়বে বা ঘুমোতে যাবে সেই সময়ই সে ঠিক খাবারটি খুঁজে নেবে। কারণ সে জানে অন্ধকারে তাকে কেউ দেখতে পাবে না। তীব্র ঘ্রাণশক্তি ও সূক্ষ্মতাবোধ তার চুরির কাজটিকেও বেশ সহজ করে দেয়। কাজ সেরে ফেলার এ দক্ষতা কিন্তু বুদ্ধিমান প্রাণীমাত্রই একমাত্র সম্ভব। কুকুর সে পর্যায়েই পড়ে। মনিবের মানসিকতা বা দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তিত হয়, কুকুরও তার নিজের আচরণটিকে মুহূর্তেই বদলে নেবে। পরিবর্তিত পরিস্থিতি বুঝতেও সে সিদ্ধহস্ত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV