যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শীর্ষ দাতা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ-পত্নী প্রিসিলা
অনলাইন ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পত্নী প্রিসিলা চ্যান ২০১২ সালে দাতব্যকাজে ব্যয় করা যুক্তরাষ্ট্রের ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ২০১২ সালে প্রায় ৫০ কোটি ডলার দাতব্যকাজে ব্যয় করেছেন জাকারবার্গ ও তাঁর পত্নী প্রিসিলা চ্যান। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন। গতকাল বুধবার সিএনএনের একটি প্রতিবেদনে ২০১২ সালে যুক্তরাষ্ট্রে দাতব্যকাজে অর্থ ব্যয় করেছেন এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকার শীর্ষে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ওয়ারেন বাফেট। তাঁর পরের অবস্থানটিই জাকারবার্গ পরিবারের। এ পরিবার থেকে ২০১২ সালে ৪৯ কোটি ৮৮ লাখ ডলার দাতব্যকাজে ব্যয় করা হয়েছে। দেখা গেছে, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের দাতব্যকাজে ব্যয় করা সেরা পাঁচজন ব্যক্তির তিনজনই প্রযুক্তি ক্ষেত্রের। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন উদ্যোক্তা জন আরনল্ড ও লরা দম্পতি। চতুর্থ অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর পঞ্চম স্থানটিতে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও তাঁর স্ত্রী অ্যান ওজসিয়াকি।প্রথম আলো
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








