Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

তরুণী মোনালিসার ছবি এঁকেছিলেন ভিঞ্চি!

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: February 14, 2013 | 4:07 PM

ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত প্রখ্যাত চিত্রকর্ম মোনালিসার বর্তমান ছবিটির আগে অপেক্ষাকৃত তরুণী মোনালিসার ছবি এঁকেছিলেন রোমান শিল্পবিপ্লব যুগের কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরীক্ষা মতে, মোনালিসার আগের ছবিটি বর্তমান ছবিটি থেকে বেশ কয়েক বছর আগেকার; অর্থাত্ তিনি যখন অপেক্ষাকৃত তরুণী ছিলেন সে সময়কার ছবি এটি। প্রসঙ্গত, গত প্রায় তিন শতক ধরে প্যারিসের ল্যুভর মিউজিয়ামের তিনটি শাখায় প্রদর্শিত হচ্ছে ১৫১৬ সালে আঁকা বিখ্যাত ‘মোনালিসা’ ছবিটি। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক একটি সাংস্কৃতিক সংস্থা আগের সংস্করণটির নিরীক্ষা করে জানিয়েছে, ‘ইজলেওয়র্থ মোনালিসা’ নিঃসন্দেহে ভিঞ্চির অন্যতম সৃজনশীল চিত্রকর্ম। বর্তমানে প্রদর্শিত ছবিটিতে হাসি-কান্না, আবেগ-অনুভূতি ও ক্রোধ-ভালোবাসার মিশ্রণে মোনালিসার এক বিস্ময়কর মুখাবয়ব অঙ্কন করেন ভিঞ্চি। তরুণী মোনালিসার ছবিটি চার দশক ধরে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণাগারে রক্ষিত ছিল। তবে গত বছর জেনেভায় উন্মোচন করা হয় চিত্রকর্মটি। এর আগে, ৮০ থেকে ৯০ বছর আগে লন্ডন কর্তৃপক্ষের সংরক্ষণে থাকাকালে ছবিটির নাম ‘ইজলেওয়র্থ’ দেয় ব্রিটেনের শিল্প ও সাংস্কৃতিক সংস্থা। তারপর চিত্রকর্মটি সুইজারল্যান্ডে নিয়ে আসে ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। জুরিখ ইনস্টিটিউট চিত্রকর্মটির ক্যানভাসের ওপর ‘কার্বন ডেটিং’ পরীক্ষা করে ছবিটি ১৪১০ থেকে ১৪৫৫ সালের মধ্যে আঁকা হয়েছে বলে নিশ্চিত হয়। ‘তরুণী মোনালিসা’র ছবির সমর্থকরা বলছেন, ফ্রান্সের উদ্দেশে ইতালি ছেড়ে যাওয়ার আগে ১৫০৬ সালের দিকে ‘তরুণী মোনালিসা’র অসম্পূর্ণ এই চিত্রকর্মটি নিজের স্ত্রী ও চিত্রকর্মটির মূল চরিত্র ‘লিসা দেল গিয়াকোন্দোকে’ দিয়ে যান ভিঞ্চি।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV