পেন্টাগনের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হিলারি
ডেস্ক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে গতকাল পেন্টাগনের সর্র্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে অসামান্য অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মাননা দেয়া হয়। পেন্টাগন আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা হিলারিকে ডিপার্টমেন্ট অব ডিফেন্স মেডেলটি তুলে দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। জাতীয় নিরাপত্তা ইস্যু, পররাষ্ট্র ও উন্নয়ন নীতিতে হিলারির অবদানের ভূয়সী প্রশংসা করেন প্যানেটা। মার্কিন স্বার্থে যুক্তরাষ্ট্রের বরাবরের সহযোগী ও মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে, উদীয়মান শক্তির দেশগুলোকে সম্পৃক্ত করতে হিলারির অবদান অসামান্য। মার্কিন স্বার্থ, নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নতুন নতুন দেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছেন বলে উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। প্যানেটা তার বিবৃতিতে বলেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে চূড়ান্ত প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো অতিক্রম করতে হিলারিই তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। ফলে এখন বহু মার্কিন নারী সম্মুখ সমরে নির্বিঘ্নে ও নির্দ্বিধায় অংশ নিতে পারবেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests