Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভবিষদ্বাণী করবে সফটওয়্যার!

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: February 15, 2013 | 7:35 PM

সফটওয়্যার বলে দেবে ভবিষ্যত্!গবেষকেরা এবার এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যা সহজেই বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারবে। মাইক্রোসফট রিসার্চ এবং টেকনিয়ন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা একসঙ্গে এ সফটওয়্যারটি তৈরি করেছেন। মজার এ সফটওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘জ্যোতিষী সফটওয়্যার’। এ সফটওয়্যারের নমুণা নিউইয়র্ক টাইমস এবং উইকিপিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটের আর্কাইভে থাকা তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারবে। নির্মাতারা বলেছেন, দাঙ্গা, মৃত্যু, রোগবালাই এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস তাঁরা এ সফটওয়্যারের মাধ্যমে দিতে সক্ষম হবেন। শুধু তা-ই নয়, এসবের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশ তথ্যই নির্ভুল হবে। দুজন বিজ্ঞানী তাঁদের গবেষণায় বলেছেন, আর্কাইভে থাকা খবর এবং সাম্প্রতিক সময়ের তথ্য ব্যবহার করে তাঁরা আফ্রিকায় ঝড়, খরা এবং কলেরার প্রাদুর্ভাবের একটি সংযোগ দেখাতে সক্ষম হয়েছেন। গবেষণায় জানা গেছে, এসব তথ্য ছাড়াও সফটওয়্যারটি অন্যান্য পূর্বাভাসের সম্ভাবনা যাচাই করতে পারবে। এটা যেকোনো পরিস্থিতিতে উল্লেখযোগ্যভাবে কম সম্ভাবনার একটি ঘটনাও পর্যবেক্ষণ করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে তা মূল্যায়ন ও বিবেচনা করে শনাক্ত করতে পারবে। এমআইটি টেকনোলজির হরভিটজ বলেন, ‘এর ফলে সহজেই আগে থেকে আসন্ন কোনো কিছু ঘটার ব্যাপারে সতর্ক বা হুঁশিয়ারি হওয়া যাবে। অবশেষে এ ধরনের কাজে জনগণ যেভাবেই হোক তাদের প্রভাব বিস্তার করতে পারবে।’ —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV