আমেরিকার ১০ জন সম্পদশালী প্রেসিডেন্টের তালিকায় ওবামা নেই!

ফক্স বিজনেস নেটওয়ার্ক ১৮ ফেব্রুয়ারি আমেরিকার ১০ জন সম্পদশালী প্রেসিডেন্টের একটি তালিকা প্রকাশ করেছে। মজার বিষয় হচ্ছে, এই তালিকায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নাম নেই! ফক্স বিজনেস এ তালিকাটি বেশ নাটকীয়ভাবে প্রকাশ করেছে। তালিকার শুরুতেই তারা বলেছে, ‘যদিও ওবামার সাত মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে, তবুও সেটা তালিকায় থাকা সাবেক ১০ জন প্রেসিডেন্টের তুলনায় কিছুই নয়!’ তালিকায় শীর্ষস্থানটি দখল করে আছেন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ৫২৫ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ ছিল তার। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হওয়ার মুকুটটাও কিন্তু তিনিই পরে আছেন। ভার্জিনিয়াতে তার প্রায় আট হাজার একর আবাদি জমি ছিল যা ৩০০ দাসের মাধ্যমে চাষ করা হতো। জর্জের স্ত্রী মারথা ওয়াশিংটনও উত্তরাধিকার সূত্রে তার বাবার কাছ থেকে বিপুল সম্পত্তি পেয়েছিলেন। জর্জের পরেই আছেন টমাস জেফারসন। সম্পদের পরিমাণ ২১২ মিলিয়ন ডলার। ভার্জিনিয়াতে তার বাড়িটি পাঁচ হাজার একর জায়গার ওপর অবস্থিত ছিল! এরপর থিয়োডোর রুজভেল্ট, জেমস ম্যাডিসন, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টসহ অন্যান্য প্রেসিডেন্টের নাম তালিকায় স্থান পেয়েছে। তালিকায় সবার শেষে আছেন জন এফ কেনেডি।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity