Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের বসন্ত উৎসব উৎযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: February 22, 2013 | 8:13 AM

 

গত ১৬ই ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন ইউ.এস.এ. এর আয়োজনে জ্যামাইকা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ১৪১৯। সংগঠনের সভাপতি শাহ নওরোজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আতাউর রহমান লিটন।

আমেরিকায় বসবাসরত গোবিন্দগঞ্জবাসীর অংশগ্রহনে বসন্ত উৎসব পরিনত হয় গোবিন্দগঞ্জবাসীর মিলন মেলায়। বসন্তের দলীয় সংগীত পরিবেশন করেন গোবিন্দগঞ্জের মেয়েরা তাঁরা হলেন এ্যাডভেকেট সুরাইয়া, হিরা, মিতুল, লুবলী, কাকন, রিপা, লিটন । বসন্তের নৃত্য পরিবেশন করে তিহিম ও লাবন্য। গোবিন্দগঞ্জের আঞ্চলিক সংবাদ পাঠ করেন আতাউর রহমান লিটন। প্রতিকী সংবাদপাঠ যা ছিলো সত্যিই উপভোগ্য।

সংগঠনের সভাপতি শাহ নওরোজ তাঁর বক্তব্যে বলেন প্রবাসের কর্মময় জীবনে সকলের সর্বাত্নক সহযোগীতায় এরকম বিনোদন মূলক অনুষ্ঠান উপহার দিতে পেরে তিনি সত্যই আনন্দিত এবং ভবিষ্যতে এরকম বিনোদন ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম টুকু তাঁর বক্তব্যে বলেন আমেরিকায় বসবাসরত গোবিন্দগঞ্জবাসীর ঐক্যের ফসল আজকের এই অনুষ্ঠান। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সার্থক হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন ছিলো যার সকল খাবারই ছিলো সংগঠনের মেয়েদের রান্না যা ছিলো সত্যিই মুখরোচক ও সুস্বাদু।

সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV