Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রতিটি বক্তৃতায় হিলারির সম্মানী ২ লাখ ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: February 22, 2013 | 8:55 AM

ডেস্ক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রতিটি বক্তৃতায় অংশ নেয়ার জন্য সম্মানী হিসেবে ২ লাখ ডলারেরও বেশি অর্থ পাবেন। বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ ৯৮ হাজারেরও বেশি অর্থ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে হিলারির বেতন ছিল ১ লাখ ৮৬ হাজার ডলার বা ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার কিছু বেশি। কিন্তু বক্তৃতা দিয়ে তার চেয়েও বেশি অর্থ সম্মানী পাবেন তিনি। নিউইয়র্কভিত্তিক হ্যারি ওয়াকার এজেন্সি হিলারির প্রতিনিধিত্ব করবে। এ সংগঠনটিই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারির স্বামী বিল ক্লিনটনের প্রতিনিধিত্বও করে থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অর্থ পেয়ে থাকেন, তাদের তালিকায় নাম লেখালেন হিলারি। সিএনএনের দেয়া এক পরিসংখ্যান অনুযায়ী, বিল ক্লিনটন ১১ বছরে ৪৭১টি বক্তৃতায় অংশ নিয়েছেন। প্রতিটি ইভেন্টের জন্য তিনি ১ লাখ ৮৯ হাজার ডলার সম্মানী পেয়েছেন। বক্তৃতা দিয়ে প্রায় সমপরিমাণ বা কিছু বেশি অর্থ পেয়ে থাকেন হলিউড থেকে রাজনীতিতে আসা জনপ্রিয় ব্যক্তিত্ব আর্নল্ড শোয়ার্জেনেগার, রাজনীতিবিদ আল গোর, ডিক চেনি ও সারাহ প্যালিন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV