অর্থ আত্মসাতের কথা স্বীকার সাবেক মার্কিন আইনপ্রণেতার
সাবেক মার্কিন কংগ্রেসম্যান জেসি জ্যাকসন জুনিয়র গত বুধবার আদালতে নির্বাচনী প্রচারের অনুদানের অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন। ৪৭ বছর বয়সী ইলিনয়ের এই ডেমোক্র্যাট অনুদানের মোট সাড়ে সাত লাখ ডলার আত্মসাৎ করেন। জ্যাকসন জুনিয়র ১৭ বছর ধরে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্য ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল রোনাল্ড মাচেন বলেন, ‘আজকের এই দোষ স্বীকার কোনো দুঃখজনক বিষয় নয়।’ জেসি জ্যাকসন জুনিয়র ব্যাপক সম্ভাবনা নিয়ে রাজনীতিতে আসেন। কিন্তু নিজেকে ধ্বংস করার কর্মকাণ্ডে জড়িত হয়ে তিনি নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করেন। প্রসিকিউটররা জানান, জ্যাকসন অনুদানের অর্থে বিলাসবহুল জীবন যাপন করেছেন। রোনাল্ড মাচেন এক বিবৃতিতে বলেন, ‘তাঁর (জ্যাকসন) এই পতনের ঘটনা অর্থলোভে আদর্শ ও সততা বিকিয়ে দিতে প্রলুব্ধ রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।’ অর্থ আত্মসাতের অভিযোগে জ্যাকসনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এএফপি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests