সারাবিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে : মার্কিন কংগ্রেসম্যান ক্রাউলী
এনা, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলী বলেছেন, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের মত পরিস্থিতি বাংলাদেশেও তৈরী হয়-এমনটি আমরা কেউই চাইনা।’ ‘ওয়াশিংটন ডিসি তথা মার্কিন প্রশাসনহ সারাবিশ্ব পর্যবেক্ষণ করছে বাংলাদেশের পরিস্থিতি’-মন্তব্য ক্রাউলীর। ২১ ফেব্রয়ারি নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দক্ষিণ এশিয়ানদের এক সমাবেশে ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসনাল ককাসের ভাইস চেয়ারম্যান এবং হাউজে পররাষ্ট্র বিষয়ক সাব কমিটির প্রভাবশালী সদস্য যোসেফ ক্রাউলী আরো বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়া দরকার নিজেদের উন্নয়ন-অগ্রগতির স্বার্থেই। পারস্পরিক সম্পর্ক সুসংহত হলে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী যুদ্ধের সুফলও দ্রুত আসবে। ক্রাউলী বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবসানে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা দরকার। গণতন্ত্রের স্বার্থে উভয় পক্ষের নমনীয় হওয়ার বিকল্প নেই।
নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোমের নির্বাচনী তহবিল সংগ্রহের জন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও সকলে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলীর বক্তব্যের মধ্যেই ঘোরপাক খেয়েছেন। কারণ, কংগ্রেসে ভারতীয় ককাসেরও কো-চেয়ারম্যান যোসেফ ক্রাউলী এবং তিনিও জ্যাকসন হাইটস এলাকা থেকেই গত ৭ টার্ম যাবত নির্বাচিত হচ্ছেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গের অবতারণা করেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক ও বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল। তিনি জানতে চান বাংলাদেশের তৈরী পোষাক অবাধে যুক্তরাষ্ট্রে আমদানীর সুযোগ সৃষ্টিতে বাধা কোথায় এবং জিএসপি সুবিধা বাতিলের হুমকি দেয়া হচ্ছে কেন? জবাবে যোসেফ ক্রাউলী বলেন, জিএসপি সুবিধা যাতে অব্যাহত থাকে সে চেষ্টা আমার রয়েছে। তবে শুল্কমুক্তভাবে বাংলাদেশের তৈরী পোষাক যুক্তরাষ্ট্রে আমদানীর ব্যাপারটি নিয়ে তেমন কোন তদ্বির পরিলক্ষিত হচ্ছে না। এটি অনেক বড় ব্যাপার। কয়েক বছর আগে এ নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
মি. ক্রাউলী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুদীর্ঘ ইতিহাসে আমিও সম্পৃক্ত। আমার জন্মভূমি আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় মূলত: আইরিস ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে। বৃটিশ চেয়েছিল আইরিশ ভাষাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু আইরিশরা তীব্র আন্দোলন গড়েছিলেন-যা ধাপে ধাপে স্বাধীনতা যুদ্ধে পরিণত হয়। ক্রাউলী বলেন, ঠিক বাংলাদেশের মতই ঘটনা। তাই ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি বাঙালির রক্তদানের ঘটনা স্মরণের পাশাপাশি আইরিশদের ত্যাগের কথাও মনে করি।
এ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেনিয়েল ড্রোম বলেন, ‘আমি নিজেও আইরিশ, তাই আমি জানি মাতৃভাষার কদর। জ্যাকসন হাইটসে স্থায়ী একটি শহীদ মিনার তৈরীর উদ্যোগ আমি নিয়েছি। পার্ক ও আর্ট ডিপার্টমেন্টের বিবেচনাধীন রয়েছে আমার সে আবেদন। উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে কাউন্সিলম্যান ড্রোম বাঙালিদের সাথে প্রভাত ফেরীতেও অংশ নেন। এ অনুষ্ঠানে জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ পিয়ার, জ্যাকসন হাইটস মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সিভ দাস, আমেরিকান ইন্ডিয়া পাবলিক এফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ সেবানী, কোরিয়ান আমেরিকান কম্যুনিটির প্রেসিডেন্ট জন ই পার্কও বক্তব্য রাখেন। এ সময় উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ‘সাপ্তাহিক ঠিকানা’ পত্রিকার একুশে উপলক্ষে দুই শতাধিক পৃষ্টার বিশেষ সংখ্যা সকলের দৃষ্টি কাড়ে। উল্লেখ্য যে, ২৩ বছর আগের একুশে ফ্রেব্র“য়ারিতেই ঠিকানার প্রথম প্রকাশ ঘটে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








