Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মাইক্রোসফট নিয়ে নাখোশ বিল গেটস!

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: February 23, 2013 | 1:23 PM

বিল গেটসবিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস প্রতিষ্ঠানটির প্রযুক্তিপণ্য উদ্ভাবনের নানা বিষয় নিয়ে নাখোশ। গত কয়েক বছরে নতুন প্রযুক্তি উদ্ভাবনে মাইক্রোসফট পিছিয়ে পড়ায় খুশি হতে পারেননি বলেই সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মাইক্রোসফটের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বর্তমানে মাইক্রোসফটের দায়িত্ব থেকে সরে যাওয়া বিল গেটস। বিল গেটস জানিয়েছেন, গত কয়েক বছর ধরে মাইক্রোসফটের উদ্ভাবন সক্ষমতা তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। এদিকে, মাইক্রোসফটের নতুন পণ্যের উদ্ভাবন নিয়ে বর্তমান প্রধান নির্বাহী স্টিভ বলমারের প্রচুর সমালোচনা হচ্ছে। এ সমালোচনা প্রসঙ্গে বিল গেটস বলেন,  স্টিভ বলমার তাঁর এক যুগের বেশি সময়ে মাইক্রোসফটের জন্য অনেক কিছু করেছেন। আমার মতো স্টিভ বলমারও মাইক্রোসফটের সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে খুশি নন। প্রসঙ্গত, মাইক্রোসফট সর্বশেষ উইন্ডোজ ৮ সফটওয়্যার, সারফেস ট্যাবলেটের মতো পণ্য বাজারে এনেছে। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আরও নতুন পণ্য উদ্ভাবন করতে যাচ্ছে মাইক্রোসফট। তবে গত এক দশকে মাইক্রোসফটের শেয়ারের দাম গড়ে ৪৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। আর এ অবস্থা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাখোশের কারণ হতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV