Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ১০০ স্থানে বন্দুক অধিকার কর্মীদের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: February 25, 2013 | 2:38 PM

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইনে সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার ‘প্রতিরোধ দিবস’ পালন করেছেন বন্দুক অধিকার কর্মীরা। তাঁরা জানিয়েছেন, আইন কঠোর করার ওই পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে ১০০টির বেশি সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে তাঁদের প্রচলিত অধিকার লঙ্ঘিত হবে।
গত বছরের ডিসেম্বর মাসে কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত হয় ২০ শিশুসহ মোট ২৬ জন। ঘটনার পর দেশটিতে ব্যক্তিমালিকানায় বন্দুক রাখার ওপর কড়াকড়ি আরোপ করার দাবি ওঠে। এর ধারাবাহিকতায় প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ এবং অস্ত্র কিনতে আগ্রহী ব্যক্তিদের জীবনবৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা প্রকাশ করেন।
শনিবারের শোভাযাত্রা আয়োজনকারীদের একজন ডাস্টিন স্টকটোন বলেন, ‘বন্দুক ব্যবহারে বিধিনিষেধ আইনে যেসব কড়াকড়ির পরিকল্পনা করা হচ্ছে তার সবগুলোর আমি বিরোধিতা করি না। তবে সরকার আমাদের বাড়ি বাড়ি আসবে এবং আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের জন্য আমরা ঠিক কী ধরনের অস্ত্র রাখছি তা জানতে চাইবে—এটা হলে তা আমরা কখনোই মেনে নেব না।’
বন্দুক অধিকার কর্মীরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শনিবার ১০০টির বেশি সমাবেশ হয়েছে। এর মধ্যে ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে ১০০ জনের মতো মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অনেকেই সাপের ছবি আঁকা এবং ‘আমাকে পদদলিত করবেন না!’ লেখা টি-শার্ট পরে আসেন। এটা রক্ষণশীল টি-পার্টি আন্দোলনের প্রতীক। তারাই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
এ ছাড়া ফ্লোরিডা অঙ্গরাজ্যের সারাসোটায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ৫০ জনের বেশি। অংশগ্রহণকারীদের একজন টেরি চিল্ডারস বলেন, ‘এটি আমার অধিকারগুলোর মধ্যে একটি, যেটি রক্ষায় আমি মরতেও পারি।’ অন্যরা বন্দুক ব্যবহারের অধিকার রক্ষার দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV