অর্থমন্ত্রীর সংবর্ধনা সভায় খান শওকতের প্রস্তাব সর্বজন প্রশংসিত হলো
নিউইয়র্ক: গত ৯ সেপ্টেম্বর জ্যামাইকার তাজমহল রেষ্টুরেন্টে সিলেটবাসীদের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান পুলিশ ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নির্বাহী সদস্যপ্রার্থী খান শওকত অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে দুটি প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব দুটি তুলে ধরার সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে তা সর্বজন প্রশংসিত হয় এবং মাননীয় মন্ত্রী দুটি প্রস্তাবকেই গুরুত্বসহকারে গ্রহন এবং দ্রুত সীদ্ধান্তের আশ্বাস ব্যক্ত করেন। প্রস্তাব উৎস্থাপনের সময় খান শওকত বলেন, সম্প্রতি আমি বাংলাদেশ সফরে গিয়ে এক তীক্ত অভিজ্ঞতা অর্জন করেছি। ব্যাংক এ্যাকাউন্ট খুলতে বা ব্যবসার ট্রেড লাইসেন্স করতে আমি যেখানেই গিয়েছি পরিচয় পত্র হিসাবে সবখানেই জাতীয় পরিচয় পত্র চাওয়া হচ্ছে। তাদের কাছে বাংলাদেশ সরকার প্রদত্ত পাসপোর্টও গ্রহন যোগ্য নয়। আমরা যারা প্রবাসী আমাদের তো আর জাতীয় পরিচয় পত্র নেই। তাই আমাদের অনুরোধ প্রবাসীরা প্রবাসে বসেই কনস্যুলেট এর মাধ্যমে যেন জাতীয় পরিচয় পত্র পেতে পারেন এ বিষয়ে আপনাকে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। দ্বিতীয় প্রস্তাবের সময় খান শওকত বলেন, আমরা সবাই জানি ঢাকা, সিলেটসহ বাংলাদেশের প্রায় প্রতিটি বড় শহর এখন ট্রাফিক জ্যামে অচল শহরে পরিনত হয়েছে। বিশ্বের রাজধানীখ্যাত এই নিউইয়র্কের পুলিশ বিভাগের ২৬০০ ট্রাফিক এজেন্টের মধ্যে প্রায় ৭০০ জন বাংলাদেশী এজেন্ট কাজ করছেন। তারা সর্বাধূনিক প্রশিক্ষন ও দক্ষতা নিয়ে এই অঙ্গরাজ্যের সড়ক ব্যবস্থাকে দূর্ঘটনা মুক্ত, দ্রুতগামী এবং অধিক নিরাপদ সড়কে পরিনত করে সর্বজন প্রশংসিত হয়ে দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। তাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের কল্যানে কিভাবে কাজে লাগানো যায় এবিষয়ে বাংলাদেশী আমেরিকান পুলিশ ক্লাব সরকারকে লিখিত প্রস্তাব দিয়েছে। মাননীয় মন্ত্রী আপনি যদি বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহন করেন তো সবারই মঙ্গল হবে। প্রস্তাব দুটো উপস্থাপনের সাথে সাথে উপস্থিত প্রত্যেকেইতুমুল করতালি দিয়ে সমর্থন করেন। এরপর মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় সময় দুটো প্রস্তাবকেই গুরুত্বসহকারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature