Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: February 26, 2013 | 11:49 PM

YouTube http://youtu.be/f9Uc91jh_JA   http://www.youtube.com/watch?v=f9Uc91jh_JA&feature=youtu.be

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাঙালী সাংস্কৃতিক উৎসবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেছেন তরুণ প্রজন্ম এগিয়ে আসলে বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের পথটি সহজতর হবে।
কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এস্টেরিয়ার ক্লাব সনমে গত ২৪ ফেব্রুয়ারী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাঙালীদের মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কুন্ডু গোপী দাস। বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে এবং ভিপি জসিম উদ্দিন ও অধ্যাপক মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সরকার ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রথম প্রস্তাবক মাদার ল্যাঙ্গুয়েজেস লাভার্স অব দ্য ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট মো: রফিকুল ইসলাম, ডেমোক্রেট লীডার ইউনাইটেড ¯œ্যাকসইনকের প্রেসিডেন্ট ক্লিফ স্ট্যানসন, প্রবীন সাঙবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, এডভোকেট এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব উর রহমান ও নার্গিস আহমেদ, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর ও সাকিল মজুমদার।
বক্তারা বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর একুশের চেতনা ও শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতিদানের ব্যাপারে গণসচেতনতা এবং জনমত সৃষ্টিতে ভূমিকা পালনের জন্য বিশ্বব্যাপী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। গভীর রাত পর্যন্ত চলে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অনবদ্য পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী ফারজানা পপি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV