Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটক অভিবাসীদের ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: February 27, 2013 | 3:29 PM

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিদের অনেককেই ছেড়ে দেওয়া হচ্ছে। ডিটেনশন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ব্যয় কমাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিতাড়ন (ডিপোর্টেশন) প্রত্যাহার করা হচ্ছে না। অভিবাসন আইন লঙ্ঘনের জন্য লোকজনকে এখন আদালতে মামলা চলাকালে আর ব্যাপকভাবে আটক রাখা হবে না। নিয়মিত হাজিরা ও নিবিড় পর্যবেক্ষণের শর্তে ইতিমধ্যে মুক্তি দেওয়া শুরু হয়েছে আটক অভিবাসীদের।
প্রশাসনিক নির্দেশে বন্দী অবস্থায় থাকা অবৈধ অভিবাসীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে রক্ষণশীলদের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসম্যান রবার্ট গুডলেট বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অপরাধীদের মুক্ত করে দিচ্ছেন। এর পরিণাম ভালো হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
রাষ্ট্রীয় বাজেট ব্যবস্থাপনা নিয়ে ওয়াশিংটনে অচলাবস্থা বিরাজ করছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হলে আগামীকাল শুক্রবার থেকে বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ এমনিতেই কমে যাবে। অভিবাসন বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরে লোকবল কমাতে হবে বাধ্যতামূলকভাবে।
কেন্দ্রীয় অভিবাসন বিভাগের মুখপাত্র জিলিয়ান ক্রিস্টেনমেন বলেছেন, কম ঝুঁকিপূর্ণ লোকজনকে পর্যবেক্ষণের শর্তে বন্দী অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে আইনপ্রণেতারা গেজেট বরাদ্দে সমঝোতায় না পৌঁছালে আরও বেশিসংখ্যক আটক অবৈধ অভিবাসীকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের দেওয়া তথ্যমতে, ডিটেনশন কেন্দ্রে আটক প্রতিজন বন্দীর জন্য দৈনিক ১১২ থেকে ১৬৪ ডলার রাষ্ট্রীয় অর্থ ব্যয় করতে হয়।
অর্থ সাশ্রয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসী সংগঠনগুলো। মার্কিন মানবাধিকার সংগঠনগুলোও ওবামা প্রশাসনের এ উদারনৈতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অভিবাসী অধিকার নিয়ে আন্দোলনরত সংগঠন ‘ইউনাইটেড উই ড্রিম’ বলেছে, ডিটেনশন কেন্দ্রে বন্দী অধিকাংশ অভিবাসীই কোনো অপরাধী নয়, তাদের অতীত অপরাধের কোনো রেকর্ড নেই।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV