বাংলাদেশ পরিস্থিতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উদ্বেগ
কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র : বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ে আজ মানবজমিন প্রতিনিধিকে প্রেরিত এক লিখিত বার্তায় পররাষ্ট্র দপ্তরের দক্ষিন এশিয়া বিষয়ক মুখপাত্র এমিলি হর্নে জানান, ‘বাংলাদেশে সাম্প্রতিক দেশব্যাপী প্রতিবাদ কেন্দ্র কেন্দ্র করে চলমান সহিংসতায় বেশ কয়েকজন মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে মর্মাহত। এ সময় একটি হিন্দু উপাসনালয়ে হামলার সংবাদেও আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে কোন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার। কিন্তু সহিংসতা কিছুতেই কোন সমাধান নয়। আমরা বাংলাদেশের সকল মানুষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের মতামত প্রকাশের আহবান জানাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকারের যে কোন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানাই।
যুদ্ধাপরাধের বিচারের রায় নিয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে মুখপাত্র জানান, এ বিষয়ে আমরা আমাদের পূর্বের অবস্থানেই আছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বরাবরই যুদ্ধাপরাধের বিচার ইস্যুটি কে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র সবসময় যে কোন ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচারের পক্ষে উল্লেখ করে এ বিচার প্রক্রিয়া কে সমর্থন করেছে। তবে ট্রাইবুনালের আন্তর্জাতিক মান ও অধিকতর স্বচ্ছতার উপর বরাবরই জোর দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মানবজমিন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections