Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র কল্যাণের লক্ষ্যেই কাজ করে -পেন্টাগনের নতুন প্রধান হ্যাগেল

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 1, 2013 | 10:11 AM

 ডেস্ক: পেন্টাগনের নতুন প্রধান হিসেবে শপথ নেয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের ওপর কর্তৃত্ব খাটাতে পারে না। একে সহযোগীদের সঙ্গে মিলে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দেশ। কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের পক্ষে শক্তিশালী জোট গঠন ছাড়া কোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। হ্যাগেল বলেন- আমি সব সময়ই মনে করি যে, বিশ্বে আমেরিকার অন্যতম দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে যে কোন কাজে সম্পৃক্ত হওয়া। আমরা বিশ্বে কর্তৃত্ব খাটাতে পারি না। তবে বিশ্বের নানা বিষয়ে আমাদেরকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। আমেরিকার মতো কোন শক্তিশালী দেশের পক্ষে এ কাজ একা করা সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই যে অংশীদারিত্ব গড়ে তুলেছি সেটা অব্যাহত রাখতে হবে। আমেরিকার নানা প্রতিকূলতার মোকাবিলায় প্রতিরক্ষামন্ত্রীদের মুখে সাধারণত কঠোর ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু হ্যাগেলের বক্তব্যে মনে হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক এবং আফগানিস্তানের দশকব্যাপী পদাতিক লড়াই থেকে সরে আসার প্রতি জোর দিচ্ছেন। ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আর ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে ৬৬০০০ মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এই সেনা প্রত্যাহারের বিষয়টি হ্যাগেলকেই সামলাতে হবে। পেন্টাগনে কর্মকর্তাদের উদ্দেশে হ্যাগেল বলেন- যুক্তরাষ্ট্র আসলে কল্যাণের লক্ষ্যেই কাজ করে। তিনি বলেন- আমরা ভুল করি। আমরা ভুল করেছি এবং আমাদের ভুল করা অব্যাহত থাকবে। তবে আমরা কল্যাণের পক্ষের শক্তি। তাই আমাদের কখনোই ভুলে যাওয়া চলবে না যে, দৈনন্দিন প্রতিটি কাজকর্মেই আমাদেরকে বিষয়টি মনে রাখতে হবে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ৬৬ বছরের হ্যাগেল পেন্টাগনে দায়িত্ব গ্রহণের শপথ করেন। তিনিই হচ্ছেন প্রথম মার্কিন সেনা কর্মকর্তা যিনি ভিয়েতনামের প্রবীণ যোদ্ধা হিসেবে পেন্টাগন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV