মেয়েদের কারণেই বুড়িয়ে যাচ্ছেন ওবামা!
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চুলে পাক ধরার কারণ ব্যাখ্যা করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি বলেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বের চাপের কারণে নয় দুই কিশোরী কন্যার কারণেই তিনি বুড়িয়ে যাচ্ছেন। এক সাক্ষাৎকারে বুধবার মিশেল ওবামা কৌতুক করে বলেছেন দুই কন্যাকে কৈশোর পেরিয়ে বড় হতে দেখা প্রেসিডেন্ট ওবামার জন্য অবশ্যই একটি ভীতিকর অভিজ্ঞতা। মিশেল বলেন- ১৪ বছরের মালিয়া যখন তৈরি হয়ে বাইরে পার্টির উদ্দেশে বেরিয়ে যায় তখন তার (প্রেসিডেন্টের) চেহারা হয় দেখার মতো। মালিয়া যখন তার পাশ দিয়ে পার্টিতে যায় তখন তিনি যেন বলতে চান- কে গেল পাশ দিয়ে? আর এ কারণেই প্রেসিডেন্টের চুল ধূসর হতে শুরু করেছে। আর লোকজন মনে করছেন দায়িত্বের চাপের কারণে তার চুল ধূসর হচ্ছে। কিন্তু এর আসল কারণ হচ্ছে তার সন্তানেরা বলে কৌতুক করেন মিশেল ওবামা।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








