সাড়ে আট হাজার কোটি ডলার কাটছাঁটের কবলে মার্কিন বাজেট
ডেস্ক শুক্রবার মধ্যরাত থেকেই কাটছাঁটের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজেট। ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা ব্যয় সংকোচন বিষয়ে একমত হতে না পারায় চলতি বছরের বাজেট থেকে যুক্তরাষ্ট্রকে আট হাজার ৫০০ কোটি ডলার কর্তন করতে হবে। খবর :আলজাজিরা অনলাইন। সিকুয়েস্টার নামে পরিচিত এ স্বয়ংক্রিয় ব্যয় সংকোচন ঠেকাতে কয়েক মাস ধরেই আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। ১ জানুয়ারি থেকেই এ ব্যয় সংকোচন কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ঠেকানো হয়। আরও আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পেঁৗছানোর লক্ষ্যে সংকোচন কার্যকরের মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু এ দুই মাসেও আইনপ্রণেতারা কোনো সিদ্ধান্তে পেঁৗছতে ব্যর্থ হন। ফলে ১ মার্চ (শুক্রবার) মধ্যরাত থেকেই স্বয়ংক্রিয়ভাবে কঠোর ব্যয় সংকোচন শুরু হওয়ার কথা। প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেটে কাটছাঁট না করে বিকল্প পন্থায় ঘাটতি হ্রাসের পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারির শেষদিন পর্যন্ত এতে মতৈক্য হয়নি আইনপ্রণেতাদের। ফলে চলতি বছরের বাজেটে আট হাজার ৫০০ কোটি ডলার কাটছাঁট করতে হবে। যুক্তরাষ্ট্রের ১১ দশমিক ৭ ট্রিলিয়ন জাতীয় ঋণ মোকাবেলায় ব্যয় সংকোচন প্রয়োজন। পুরনো একটি আইনের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় এ সংকোচন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এ সংকোচনের কারণে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা অস্থির মার্কিন অর্থনীতিকে আরও অস্থিতিশীল করে তোলার আশঙ্কা রয়েছে। বিভিন্ন খাতে বাজেট কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ায় চাকরিচ্যুতি, বেকারত্বের পাশাপাশি সেবা হ্রাস পাবে। সামরিক খাতও ব্যাপক আক্রান্ত হবে। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, বৈশ্বিক প্রবৃদ্ধিতেও এ কাটছাঁটের প্রভাব পড়বে। সময় শেষ হয়ে এলেও আশা ছাড়েননি প্রেসিডেন্ট ওবামা। শেষ মুহূর্তেও সমঝোতায় পেঁৗছানোর আশা নিয়ে তিনি আইন পরিষদ কংগ্রেসের নেতাদের হোয়াইট হাউসে ডেকেছেন।
আইনের বাধ্যবাধকতায় শুক্রবার রাত স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিটের মধ্যেই বাজেট কাটছাঁট চালুর ঘোষণা দিতে হবে ওবামাকে।সমকাল
আইনের বাধ্যবাধকতায় শুক্রবার রাত স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিটের মধ্যেই বাজেট কাটছাঁট চালুর ঘোষণা দিতে হবে ওবামাকে।সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests