বাংলাদেশ’র সহিংসতায় নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
ডেস্ক: নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও জামায়াতে ইসলামীকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা বাহিনী ও দলের সমর্থকরা যাতে পুনরায় সহিংসতায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে উভয় পক্ষকে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, জামায়াতের নেতাদের উচিত অবিলম্বে বিবৃতির মাধ্যমে তাদের অনুসারীদের সহিংসতা বন্ধে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর অগ্রহণযোগ্য হামলা ও যারা যুদ্ধাপরাধের বিচারের রায়কে সমর্থন করে তাদের ওপর হামলা বন্ধের নির্দেশ দেয়া। ওই বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য দেখানো ও নিজেদের বা সাধারণ মানুষের জীবন রক্ষার্থের প্রয়োজনীয়তা ছাড়া প্রাণঘাতী শক্তি প্রয়োগ না করার নির্দেশনা দেয়ার আহ্বান জানানো হয়েছে। অ্যাডামস বলেন, মাথা ঠাণ্ডা রাখতে না পারলে, ঢাকা অনিয়ন্ত্রিত মাত্রার সহিংসতায় নিমজ্জিত হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule