জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
ডেস্ক: বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বাংলাদেশীদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি উদ্বেগের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছেন। গতকাল বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এ খবর দিয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছেন। তিনি এখানে এতগুলো প্রাণহানিতে কষ্ট পেয়েছেন। এতে বলা হয়, বাংলাদেশে চলমান সহিংসতায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি জাতীয় প্রক্রিয়া বলে স্বীকার করার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে সহিংসতা বন্ধের ও তাদের দৃষ্টিভঙ্গিকে শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করার আহ্বান জানান।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








