Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আসছে স্কাইপের বিকল্প

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: March 3, 2013 | 12:45 AM

ওটু দেখতে হবে এমনইন্টারনেটের মাধ্যমে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের বিকল্প আসছে। সম্প্রতি ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোনের জন্য বিকল্প এ অ্যাপ তৈরির ঘোষণা দিয়েছে ওটুর স্বত্বাধিকারী টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিফোনিকা। স্কাইপকে চ্যালেঞ্জ জানাতে প্রতিষ্ঠানটি টু গো নামের অ্যাপ নিয়ে বাজারে আসছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ৭ অপারেটিংসিস্টেমে ব্যবহার করা যাবে। স্কাইপসহ অন্যান্য চ্যাট অ্যাপস থেকে বিকল্প উপায় হিসেবে টু গো ব্যবহারকারীদের জন্য খরচের বিষয়ে দেবে বিশেষ ছাড়। ২০১২ সালে সীমিত আকারে বাজারে আসা টু গো অ্যাপটি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) সাহায্যে পরীক্ষা করা হয়েছে। তবে এবার পূর্ণাঙ্গভাবে ব্যবহারকারীদের জন্য নতুনভাবে উন্মুক্ত করা হবে অ্যাপটি। তারহীন ওয়াই-ফাই ইন্টারনেটের সাহায্যে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সংযোগের মাধ্যমে নতুন এ অ্যাপ ব্যবহার করে নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। খরচ হবে ওটু মোবাইল দিয়ে সাধারণ কলের ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয়, তার মতোই। ওটুর পণ্য ব্যবস্থাপক ক্যারোলিন ডুন্ডাস বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সুবিধা চালু করা হলো। আর সেবাটি একই সঙ্গে পাঁচটি যন্ত্র থেকে লগ-ইন করে ব্যবহার করা যাবে। তবে স্কাইপের বিকল্প হিসেবে কতটা সফলতা পাবে নতুন এ অ্যাপ, এ নিয়ে গবেষণা করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে যদি ওটুর নতুন অ্যাপ সত্যিই খরচ কমিয়ে নতুন বৈশিষ্ট্যের সেবা দিতে পারে, তাহলে সেটি ব্যবহারকারীদের জন্য দারুণ হবে। —বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV