Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বন্ধুর স্থান নিচ্ছে যন্ত্র

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: March 4, 2013 | 8:54 AM

অনলাইন ডেস্ক : মানুষের সঙ্গে প্রযুক্তিপণ্যের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন ঘটছে। প্রযুক্তিপণ্যর সঙ্গে মানুষের মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন ব্যবহারকারীরা। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্লিফোর্ড ন্যাশ এ তথ্য জানিয়েছেন। খবর হাফিংটন পোস্ট-এর। মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছেন ক্লিফোর্ড ন্যাশ। এ নিয়ে তিনটি বই লিখেছেন তিনি। ব্যবহারবান্ধব প্রযুক্তিপণ্য তৈরিতে তিনি মাইক্রোসফট ও গুগলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক প্রসঙ্গে ন্যাশ জানিয়েছেন, মানুষ এখন তার কম্পিউটার ও মোবাইল ফোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। এমনভাবে পণ্যগুলো ব্যবহার করছে যেন তা মানুষের মতো আচরণ করতে পারে। ন্যাশের ভাষ্য, প্রযুক্তিপণ্যগুলোকে সামাজিক করে তুলছে মানুষ। প্রযুক্তিপণ্যে ব্যক্তিত্বসম্পন্ন বৈশিষ্ট্যের সন্ধান করছেন ব্যবহারকারীরা। মানুষ এখন আবেগতাড়িত হয়ে প্রযুক্তিপণ্য ব্যবহার করছে। ক্লিফোর্ড ন্যাশ জানিয়েছেন, প্রযুক্তিপণ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ায় বাস্তব জীবনে মানুষের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ছে। প্রযুক্তিপণ্যের সঙ্গে বেশি সময় কাটানো, প্রযুক্তিপণ্য ব্যবহার করে কথাবার্তা বলায় মানুষের সঙ্গে মানুষের কথোপকথনে প্রভাব পড়ছে। আর এর ফলে ক্ষতি হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের। ন্যাশের ভাষ্য, প্রযুক্তিপণ্য ব্যবহার করে মাল্টিটাস্কিং বা একাধিক কাজ করার ফলে মানুষের মস্তিষ্কে এর প্রভাব পড়ছে, পরিবর্তন আসছে চিন্তা-চেতনায়। প্রযুক্তি পণ্যের ব্যবহারে মানুষের ভালো দিকগুলো ঢাকা পড়ে যাচ্ছে বলেই মনে করেন মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক বিশারদ ন্যাশ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV