Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ফেসবুকের সঙ্গে সম্পর্ক জোরালো করছে ইয়াহু

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: March 4, 2013 | 10:13 PM

মারিসা মেয়ারমারিসা মেয়ার I মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের দিকে মনোযোগ বাড়িয়ে এবং ফেসবুকের সঙ্গে সম্পর্ক শক্ত করার মাধ্যমে ইয়াহুকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়ার। সম্প্রতি সানফ্রানসিসকোতে গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেটেড আয়োজিত এক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে মায়ার বলেন, ‘ফেসবুকের অনেক সুবিধাই ইয়াহুর ব্যবহারকারীরা কাজে লাগাতে পারেন। এ সুযোগ আমরা কাজে লাগাতে চাই এবং ব্যবহারকারীদের আরও ভালো কিছু দিতে চাই।’ গত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইয়াহুর দায়িত্ব নেন মারিসা মায়ার। ই-মার্কেটার ইনকরপোরেটেডের প্রতিবেদন অনুযায়ী, গত বছর আমেরিকার বাজারে ইয়াহুর শেয়ার ৮ শতাংশ নেমে আসে ৯ দশমিক ৩ শতাংশ থেকে। এ বাজারে শীর্ষে রয়েছে গুগল। গত বছর তারা বাজার দখল করেছিল ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ, যখন ফেসবুকের বাজার এগিয়েছিল ১৪ শতাংশ থেকে ১৫ শতাংশ। মায়ার বলেন, ‘অনেক অ্যাপ্লিকেশনই এখন মানুষ তাদের ফোনে ব্যবহার করে। আর তাই ইয়াহু এখন ৬০ থেকে ৭৫টি অ্যাপ্লিকেশনের প্রস্তাব দেবে।’ —ব্লুমবার্গ অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV