Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য কঠোর শর্তের পক্ষে ফ্লোরিডা’র সাবেক গভর্নর জেব বুশ

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 5, 2013 | 5:40 PM

জেব বুশযুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের জন্য কঠোর শর্ত আরোপের প্রস্তাব দিয়েছেন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেব বুশ। তাঁর লেখা ইমিগ্রেশন ওয়ার্স: ফর্জিং অ্যান আমেরিকান সলিউশন বইয়ে এ প্রস্তাবের উল্লেখ রয়েছে। বইটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। রিপাবলিকান পার্টির রাজনীতিক ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশের প্রস্তাব অনুযায়ী, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে। তবে তারা নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে তাদের নিজ দেশে ফিরে গিয়ে প্রয়োজনীয় আইনি বাধ্যবাধকতা মেনে পুনরায় যুক্তরাষ্ট্রে আসতে হবে। তবে তাদের শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে সাময়িক বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া যেতে পারে। বইটির অপর লেখক হচ্ছেন রক্ষণশীল আইনজীবী (অ্যাটর্নি) ক্লিন্ট বোলিক। বইটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অভিবাসনব্যবস্থায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুনির্দিষ্ট পরিণতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আইন অমান্য করে এ দেশে অবস্থান করছে, তারা এখানে থাকতে পারবে, কিন্তু কাঙ্ক্ষিত নাগরিকত্ব পাবে না। নাগরিক হওয়ার জন্য মৌলিক যোগ্যতা নির্ধারিত রাখা আবশ্যক। আইনের শাসনের মর্যাদা রক্ষার স্বার্থেই এটি করতে হবে। এ দেশে থাকতে হলে অভিবাসীদের বিভিন্ন কর ও জরিমানা দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং ইংরেজি শিখতে হবে। বুশের বক্তব্যে মার্কিন অভিবাসন আইনজীবীসহ রিপাবলিকান পার্টির সদস্যদের অনেকেই বিস্মিত হয়েছেন। মায়ামিভিত্তিক আইনি সহায়তা সংস্থা আমেরিকানস ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের পরিচালক শেরিল লিটল বলেন, তিনি বিস্মিত ও হতাশ। কারণ, তিনি জেব বুশকে অভিবাসনব্যবস্থায় সুষ্ঠু ও মানবিক সংস্কার আনার পক্ষপাতী বলেই মনে করতেন। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV