Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মারা গেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: March 6, 2013 | 10:20 AM

আবদুল জলিলআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিল আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে তাঁর স্বজনেরা প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। হূদরোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিন আগে আব্দুল জলিলকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আব্দুল জলিল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আব্দুল জলিলের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। ১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল জলিল। স্কুল ও কলেজ-জীবন শেষে ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা নিতে লন্ডন যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে স্বাধীনতা সংগ্রাম ও  মহান মুক্তিযুদ্ধে অংশ নেন আব্দুল জলিল। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন এই বর্ষীয়ান নেতা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV