যুক্তরাষ্ট্রের বিমানে চাকু, ব্যাট নেয়ার অনুমতি
ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমানযাত্রীরা এখন আবার ভ্রমণের সময় ছোট চাকু, বেসবল ব্যাটের স্মারকসহ অন্যান্য খেলার সরঞ্জাম বিমানে বহন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের প্রধান মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছেন নীতিগত কিছু পরিবর্তন আসায় আগামী মাস থেকেই যাত্রীরা বিমানে এসব জিনিস বহনের সুযোগ পাবেন। সংস্থার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে নতুন এ নীতিগত পরিবর্তনের মাধ্যমে মার্কিন নিরাপত্তার মানকে আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। এর মাধ্যমে টিএসএ নিরাপত্তা হুমকির ব্যাপারে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সুযোগ দেয়া হয়েছে। ১০০০০ ফ্লাইট কর্মচারীর ইউনিয়ন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ৫৫৬ নতুন এ নীতিকে ভয়াবহ এবং অদূরদর্শী বলে উল্লেখ করেছে। তারা বলেছে টিএসএ স্টাফদের কাজকর্ম আরও সহজ করার জন্যই এ নীতি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে বিমানের ফ্লাইট নিরাপদ হবে না।মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








