যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন ড. ইউনূস
ডেস্ক: আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে ক্ষুদ্র ঋণের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসকে। ক্যাপিটল ভবনের রুটান্ডায় তাকে এ মেডেলটি পরিয়ে দেয়া হবে। মার্কিন পার্লামেন্টের স্পিকার জন বেনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১০ সালের ৫ই অক্টোবর ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। বৈশ্বিক দারিদ্র্য নিরসনের লড়াইয়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে অন্যতম ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের বহু দেশে ইউনূসের দারিদ্র্য দূরীকরণের ক্ষুদ্র ঋণ পদ্ধতি অনুসরণ করা হয়। সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায় তার এ মডেল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections