বিজ্ঞানে নারী কেন পিছিয়ে?
বিজ্ঞান গবেষণায় নারীর উপস্থিতি বরাবরই পুরুষের তুলনায় কম। যুক্তরাষ্ট্রে বিজ্ঞানের অধ্যাপকদের মধ্যে মাত্র ২১ শতাংশ নারী। দেশটিতে মোট শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই নারী হলেও বিজ্ঞান বিষয়ে গবেষণা ও শিক্ষকতায় নারী-পুরুষ বৈষম্য প্রকট। বিজ্ঞান গবেষণায় নারী-পুরুষের তুলনামূলক অংশগ্রহণ নিয়ে নেচার সাময়িকীতে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনের ভিত্তিতে নারীর পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ চিহ্নিত করা হয়েছে: ১. আকস্মিক ঝরে পড়া: ভালো ফল ও উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অর্জন সত্ত্বেও নারী সন্তান ধারণ ও সংসারিক দায়িত্ব প্রভৃতি কারণে বিজ্ঞান গবেষণা থেকে ঝরে পড়ে। প্রথম দিকে গবেষণা অব্যাহত রাখতে মনস্থির করেও জীবনের দাবির কাছে হার মানতে হয় নারী বিজ্ঞানীদের। খণ্ডকালীন গবেষণার ব্যবস্থা বিজ্ঞানে নারী-পুরুষের ব্যবধান কমিয়ে দিতে পারে। ২. ভিন্ন কাজের সুযোগ: গবেষণা ছেড়ে দিয়ে ভিন্ন প্রতিষ্ঠানে ভালো চাকরির সুযোগ অনেক নারী গ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় শিল্প-গবেষণা প্রতিষ্ঠানে নারীর উপস্থিতির হার বেশি। ৩. পক্ষপাতিত্ব: বিজ্ঞান গবেষণায় নারীর তুলনায় পুরুষকে প্রাধান্য দেওয়া হয়। ৩৪টি দেশে গবেষণা চালিয়ে দেখা যায়, ৭০ শতাংশ মানুষ পুরুষ বিজ্ঞানীদের বেশি গুরুত্ব দেন। এ ছাড়া একটি দেশের সংস্কৃতিও সেখানকার নারীদের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪. কোটা সহায়ক নয়: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংরক্ষিত সুযোগের (কোটা) মাধ্যমে বিজ্ঞান গবেষণায় নারী-পুরুষ ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু একটি গবেষণায় দেখা যায়, নারী গবেষকদের উপস্থিতি বাড়াতে কোটা-ব্যবস্থা তেমন কার্যকর নয়। ৫. কয়েকটি পদক্ষেপে সাফল্য: ইউরোপে নারী গবেষকদের সুবিধাজনক সময় ও পারিবারিক উপলক্ষে ছুটির সুযোগ দিয়ে তাঁদের উপস্থিতি বাড়ানো সম্ভব হয়েছে। সেখানে ২০০৭ সালের পর থেকে বিজ্ঞান বিষয়ের ২৬০ জন নতুন অধ্যাপক পাওয়া গেছে। লাইভসায়েন্স।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests